বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:১৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
আদালতে হাজিরা দিয়ে ফেরার পথে যুবক গুলিবিদ্ধ চট্টগ্রামে ৪৫০ বোতল ফেনসিডিল উদ্ধার মামলায় একজনের যাবজ্জীবন খুলনায় একদিনে ডেঙ্গু ও সন্দেহজনক হামে ৮ জনের মৃত্যু দেশে ফিরলে শেখ হাসিনাকে মব বা বেআইনি পরিস্থিতির মুখোমুখি হতে হবে না প্রধানমন্ত্রী দেশে ফেরার পর আইজিপির বিষয়ে সিদ্ধান্ত: তথ্য উপদেষ্টা সরকারি দপ্তর তথ্য না দিলে তথ্য কমিশনে যাওয়ার পরামর্শ তথ্য উপদেষ্টার ১ ঘণ্টা বিদ্যুৎবিহীন সচিবালয়, ব্যাহত দাপ্তরিক কার্যক্রম স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে চীন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্সের সাক্ষাৎ কেরানীগঞ্জে প্লাস্টিক কারখানায় আগুন: নিহত বেড়ে ২ ভোটের জন্য নয়, মানুষের ভাগ্য উন্নয়নে রাজনীতি করে বিএনপি: সমাজকল্যাণমন্ত্রী

৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা পেছানো নিয়ে যা বলল পিএসসি

মাতৃভূমি সংবাদ 

নিজেস্ব প্রতিবেদক

৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি) কর্তৃপক্ষ। বলা হয়েছে, পরীক্ষা পেছানো বাস্তবসম্মত নয়। একই সঙ্গে কারও ৪৪তম বিসিএসের মৌখিক পরীক্ষা ও ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা একই দিনে পড়লে তা পিএসসিকে জানালে ব্যবস্থা নেওয়ার আশ্বাসও দেওয়া হয়েছে। বুধবার (৯ এপ্রিল) সন্ধ্যায় পিএসসির ওয়েবসাইটে প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রকের (ক্যাডার শাখা) চলতি দায়িত্বে থাকা কর্মকর্তা মাসুমা আফরীনের সই করা ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ সরকারি কর্ম কমিশন ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা পেছানোর দাবির পক্ষে আন্দোলনরত শিক্ষার্থীদের বিষয়টি গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করেছে। কমিশনকে বর্তমানে ৪৪, ৪৫, ৪৬ ও ৪৭তম বিসিএসসহ নন-ক্যাডারের বিভিন্ন নিয়োগ সংক্রান্ত জট নিরসনকল্পে সমন্বিত পরিকল্পনা গ্রহণ করতে হচ্ছে। পরিকল্পনা প্রণয়নের ক্ষেত্রে কমিশন প্রার্থীদের সার্বিক প্রস্তুতির পাশাপাশি তাদের দীর্ঘদিনের প্রতীক্ষার ইতি টানার বিষয়গুলো সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছে। উল্লেখ্য, বিসিএস পরীক্ষাসহ অন্যান্য বড় বড় পরীক্ষা (নন-ক্যাডার, সিনিয়র স্কেল, বিভাগীয় পরীক্ষা) প্রস্তুতিতে প্রশ্নপত্র ছাপানো, উত্তরপত্র ছাপানো এবং বিভিন্ন পরীক্ষাকেন্দ্র নির্ধারণ পিএসসির জন্য একটি বড় চ্যালেঞ্জ। যেহেতু পিএসসির নিজস্ব অবকাঠামো নেই, তাই এসব কাজ নিরাপদ ও সুষ্ঠুভাবে সম্পন্নের লক্ষ্যে বিভিন্ন প্রতিষ্ঠানের সহযোগিতা গ্রহণ করা হয়। এতে আরও বলা হয়, পরীক্ষাকেন্দ্র নির্ধারণের জন্য বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান তাদের প্রাধিকারভুক্ত শিক্ষা কার্যক্রমের পাশাপাশি এসএসসি/এইচএসসির মতো পরীক্ষা, ছুটি ইত্যাদি বিষয়গুলো বিবেচনা করে পিএসসির প্রস্তাবিত পরীক্ষাসমূহের জন্য তাদের প্রতিষ্ঠান ব্যবহারের অনুমতি দিয়ে থাকে। যেহেতু পরীক্ষাকেন্দ্রের জন্য একই সঙ্গে অনেকগুলো শিক্ষাপ্রতিষ্ঠানের প্রয়োজন হয়, তাই বিষয়টি জটিল। ‘সার্বিক বিবেচনায় পিএসসি মনে করে বিসিএস ৪৪, ৪৫, ৪৬, ৪৭তমসহ বিভিন্ন নন-ক্যাডার ও অন্যান্য পরীক্ষা সংক্রান্ত জটিলতা নিরসনকল্পে আগামী ৮ মে ২০২৫ তারিখ বিসিএস ৪৬তম লিখিত পরীক্ষা অনুষ্ঠানের যে পরিকল্পনা গ্রহণ করা হয়েছে, তা পরিবর্তন করা বাস্তবসম্মত নয়।’ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, কোনো প্রার্থীর ক্ষেত্রে ৪৪তম মৌখিক পরীক্ষা ও ৪৬তম লিখিত পরীক্ষা একই দিনে নির্ধারিত হলে সেক্ষেত্রে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনকে অবগত করা হলে; মৌখিক পরীক্ষার বিকল্প তারিখ নির্ধারণ করে দেওয়া হবে।’ প্রসঙ্গত, আগামী ৮ মে ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তবে এ পরীক্ষা পেছানোর দাবিতে আন্দোলনে নেমেছেন একদল প্রার্থী। তারা তিনদিনের মধ্যে লিখিত পরীক্ষা পিছিয়ে নতুন তারিখ ঘোষণার দাবি জানিয়ে আলটিমেটাম দিয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

© All rights reserved © 2023 MatrivumiSongbad
Design & Developed BY N Host BD