বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৩:৩৯ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বিচার না হলে এ সরকারের পরিণতি হাসিনার চেয়েও ভয়াবহ হবে: মুহাম্মদ শাহজাহান ইয়েমেনে পেট্রোল পাম্পে সৌদির বিমান হামলায় ১২ জন নিহত ভোটার স্থানান্তরের আবেদনের সময় বাড়ল ১ নভেম্বর পর্যন্ত নারী ও শিশুর সুরক্ষায় ইউনিসেফের সঙ্গে সহযোগিতা বাড়াতে চায় সরকার প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের অর্থনীতি, বাণিজ্য ও শিল্পমন্ত্রীর সাক্ষাৎ দুই দিন বৃষ্টি হতে পারে ৮ বিভাগে, কমবে দিনের তাপমাত্রা এলপিজির দাম ও চার্জ না বাড়িয়ে নির্ধারিত মূল্যে বিক্রির দাবি ক্যাবের দুই শয়তানের যে কম শয়তান তাকে ইসরায়েলের প্রধানমন্ত্রী হিসেবে চান গাজাবাসী কাবা শরীফে পৃথক জামাতের প্রচলন বন্ধ করে এক ইমামের পেছনে নামাজের ১০০ বছর হঠাৎ হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা

অভিষেকের জন্মদিনে ‘মিষ্টি’ উইশ ঐশ্বরিয়ার

মাতৃভূমি সংবাদ 

বিনোদন ডেস্ক

বিচ্ছেদ হয়েছে নাকি হয়নি? বিগত বেশ কিছু সময় ধরে ঐশ্বরিয়া রাই বচ্চন ও অভিষেক বচ্চনকে নিয়ে এই আলোচনাই চলছিল সর্বত্র। সেই আলোচনার মধ্যই বুধবার (৫ ফেব্রুয়ারি) ৪৯ বছর পূর্ণ করলেন অভিষেক বচ্চন।স্বামীর জন্মদিনের সকাল থেকেই চুপ ছিলেন ঐশ্বরিয়া। ইনস্টাগ্রামে দেখা যায়নি তার কোনও পোস্ট। তবে রাত বাড়তেই নীরবতা ভাঙলেন তিনি। একই সঙ্গে সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে দিলেন মিষ্টি বার্তা। এদিন সন্ধ্যায় ঐশ্বরিয়া তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে অভিষেকের ছোটবেলার একটি ছবি প্রকাশ করেন। সাদাকালো সেই ছবিতে দেখা যাচ্ছে, খেলনা গাড়ির উপর বসে আছেন অমিতাভপুত্র।  সেই ছবি শেয়ার করে ঐশ্বরিয়া লেখেন, জন্মদিনের অনেক শুভেচ্ছা জানাই তোমাকে। সুস্বাস্থ্য, ভালোবাসা আর আনন্দে ভরে উঠুক তোমার জীবন। ভালো থেকো তুমি।ঐশ্বরিয়ার এই পোস্ট আসার পরেই শান্তির শ্বাস ফেলেছেন তার অনুরাগীরা। সম্পর্ক যে টিকে আছে সেই বার্তাই যেন স্পষ্ট জানিয়ে দিলেন ঐশ্বরিয়া। উল্লেখ্য, গত বছরের শুরু থেকেই বলিউডে কান পাতলেই শোনা যাচ্ছে অভিষেকের সঙ্গে সম্পর্কে অবনতি হওয়ায় আপাতত মেয়েকে নিয়ে আলাদা থাকছেন ঐশ্বরিয়া। যদিও বিচ্ছেদ নিয়ে এখনও পর্যন্ত মুখে কুলুপ এঁটেছেন তারা। নিন্দুকেরা এটাও বলছে, যতই সম্পর্ক খারাপ থাকুক না কেন বচ্চনদের রীতি মেনে আপাতত বিচ্ছেদের পথে হাঁটবেন না তারা। এসব আলোচনার মাঝেই স্বামীর জন্মদিনে মিষ্টি উইশ করতে দেখা গেল অভিষেকপত্নীকে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

© All rights reserved © 2023 MatrivumiSongbad
Design & Developed BY N Host BD