বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:১৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
আদালতে হাজিরা দিয়ে ফেরার পথে যুবক গুলিবিদ্ধ চট্টগ্রামে ৪৫০ বোতল ফেনসিডিল উদ্ধার মামলায় একজনের যাবজ্জীবন খুলনায় একদিনে ডেঙ্গু ও সন্দেহজনক হামে ৮ জনের মৃত্যু দেশে ফিরলে শেখ হাসিনাকে মব বা বেআইনি পরিস্থিতির মুখোমুখি হতে হবে না প্রধানমন্ত্রী দেশে ফেরার পর আইজিপির বিষয়ে সিদ্ধান্ত: তথ্য উপদেষ্টা সরকারি দপ্তর তথ্য না দিলে তথ্য কমিশনে যাওয়ার পরামর্শ তথ্য উপদেষ্টার ১ ঘণ্টা বিদ্যুৎবিহীন সচিবালয়, ব্যাহত দাপ্তরিক কার্যক্রম স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে চীন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্সের সাক্ষাৎ কেরানীগঞ্জে প্লাস্টিক কারখানায় আগুন: নিহত বেড়ে ২ ভোটের জন্য নয়, মানুষের ভাগ্য উন্নয়নে রাজনীতি করে বিএনপি: সমাজকল্যাণমন্ত্রী

শিক্ষা কার্যক্রম স্থায়ী ক্যাম্পাসে পরিচালনার তাগিদ ইউজিসির

মাতৃভূমি সংবাদ 

জ্যেষ্ঠ প্রতিবেদক

নির্ধারিত সময়সীমার মধ্যে স্থায়ী ক্যাম্পাসে সব কার্যক্রম পরিচালনার জন্য বেসরকারি বিশ্ববিদ্যালয়কে তাগিদ দিয়েছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। শনিবার (১৪ ডিসেম্বর) কিশোরগঞ্জ জেলায় অবস্থিত ঈশা খাঁ ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ- এর স্থায়ী ক্যাম্পাসের জমি পরিদর্শন শেষে ইউজিসি সদস্য প্রফেসর ড. মোহাম্মদ আনোয়ার হোসেন এ তাগিদ দেন। তিনি বলেন, যেসব বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সাময়িক সনদের মেয়াদ শেষ হয়েছে অথচ স্থায়ী ক্যাম্পাসে যেতে পারেনি সেসব বেসরকারি বিশ্ববিদ্যালয়কে স্থায়ী ক্যাম্পাসে যাওয়ার জন্য জোরালো তাগিদ দেওয়া হচ্ছে। এছাড়া তিনি বিশ্ববিদ্যালয়টির শিক্ষা, গবেষণা, শিক্ষার্থীদের মানসিক ও শারীরিক উৎকর্ষ সাধনের জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনা দেন। এ সময় ইউজিসির বেসরকারি বিশ্ববিদ্যালয় বিভাগের পরিচালক ড. মো. সুলতান মাহমুদ ভূইয়া, সহকারী পরিচালক বিএম সোহেল রানা উপস্থিত ছিলেন। এছাড়া বিশ্ববিদ্যালয়টির উপাচার্য প্রফেসর ড. প্রিয় ব্রত পাল, ট্রেজারার প্রফেসর ড. অনিল কুমার সাহা, রেজিস্টার এবং বোর্ড অব ট্রাস্টিজের সদস্যরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

© All rights reserved © 2023 MatrivumiSongbad
Design & Developed BY N Host BD