বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:৩৭ পূর্বাহ্ন
মাতৃভূমি সংবাদ
নিজেস্ব প্রতিবেদক
নাটোরে পারিবারিক বিরোধের জেরে স্বামীর থাপ্পড়ে পূর্ণিমা খাতুন (২৫) নামের এক গৃহবধূর মৃত্যুর অভিযোগ উঠেছে।
সোমবার (২৬ অক্টোবর) বিকেলে সিংড়া উপজেলার হাতিয়ান্দহ এলাকার নতুন বস্তি এলাকায় এ ঘটনা ঘটে। সন্ধ্যায় নাটোর সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার বিকেলে পারিবারিক বিরোধকে কেন্দ্র করে স্বামী রাশেদুল ইসলামের সঙ্গে পূর্ণিমা খাতুনের কথা-কাটাকাটি ও ঝগড়া হয়। একপর্যায়ে রাশেদুল ইসলাম ক্ষিপ্ত হয়ে পূর্ণিমাকে জোরে থাপ্পড় মারেন বলে অভিযোগ রয়েছে। এতে তিনি অসুস্থ হয়ে পড়লে নাটোর সদর হাসপাতালে নিয়ে আসলে ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক রিকো তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, তিনি ঘটনাটি শুনেছেন। তবে এ বিষয়ে এখনো কোনো লিখিত অভিযোগ পাননি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।