বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:১৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
আদালতে হাজিরা দিয়ে ফেরার পথে যুবক গুলিবিদ্ধ চট্টগ্রামে ৪৫০ বোতল ফেনসিডিল উদ্ধার মামলায় একজনের যাবজ্জীবন খুলনায় একদিনে ডেঙ্গু ও সন্দেহজনক হামে ৮ জনের মৃত্যু দেশে ফিরলে শেখ হাসিনাকে মব বা বেআইনি পরিস্থিতির মুখোমুখি হতে হবে না প্রধানমন্ত্রী দেশে ফেরার পর আইজিপির বিষয়ে সিদ্ধান্ত: তথ্য উপদেষ্টা সরকারি দপ্তর তথ্য না দিলে তথ্য কমিশনে যাওয়ার পরামর্শ তথ্য উপদেষ্টার ১ ঘণ্টা বিদ্যুৎবিহীন সচিবালয়, ব্যাহত দাপ্তরিক কার্যক্রম স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে চীন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্সের সাক্ষাৎ কেরানীগঞ্জে প্লাস্টিক কারখানায় আগুন: নিহত বেড়ে ২ ভোটের জন্য নয়, মানুষের ভাগ্য উন্নয়নে রাজনীতি করে বিএনপি: সমাজকল্যাণমন্ত্রী

নাটোরে বাস-ট্রাক সংঘর্ষে নিহতের ঘটনায় পুলিশের মামলা

মাতৃভূমি সংবাদ 

নিজেস্ব প্রতিবেদক

নাটোরে বাস-ট্রাক সংঘর্ষে ১৪ জন নিহতের ঘটনায় বাস ও ট্রাকের অজ্ঞাত চালকের বিরুদ্ধে মামলা করেছে হাইওয়ে পুলিশ।

মঙ্গলবার (২০ অক্টোবর) রাত ৯টায় বনপাড়া হাইওয়ে থানার এএসআই আকবুল হোসেন বাদী হয়ে এই মামলা দায়ের করেন।

এর আগে, নাটোর-পাবনা মহাসড়কের বড়াইগ্রাম উপজেলার বনপাড়া পুলিশ তদন্তকেন্দ্রের কাছে সরকারপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে ১৪ জন নিহত হন এবং আহত হন অন্তত ৩০ জন। আহতদের মধ্যে কয়েকজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল ও নাটোর সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে এবং নিহতদের পরিবারের সদস্যদের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।

ইতোমধ্যেই দুর্ঘটনার কারণ অনুসন্ধানে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবুল হায়াতকে প্রধান করে সাত সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধান করে প্রয়োজনীয় প্রতিবেদন দিতে বলা হয়েছে।

বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, আমরা ইতোমধ্যে থানায় একটি অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

Categories

© All rights reserved © 2023 MatrivumiSongbad
Design & Developed BY N Host BD