মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০১:৩০ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :

ঢাকাসহ ৪ সিটিতে হামের টিকা কার্যক্রম শুরু হচ্ছে রোববার

মাতৃভূমি সংবাদ 

নিজস্ব প্রতিবেদক

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব মো. কামরুজ্জামান চৌধুরী বলেছেন, আগামীকাল রোববার (১২ এপ্রিল) চারটি সিটি কর্পোরেশনে শুরু হচ্ছে ৬ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের হাম-রুবেলা প্রতিরোধে জরুরি টিকাদান কর্মসূচি।

শনিবার (১১ এপ্রিল) বিশ্ব পারকিনসন্স দিবস উপলক্ষ্যে মুভমেন্ট ডিসঅর্ডার সোসাইটি অব বাংলাদেশ এবং সোসাইটি অব নিউরোলজিস্টস অব বাংলাদেশ আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

স্বাস্থ্য সচিব বলেন, আগামীকাল ঢাকা উত্তর ও দক্ষিণ, ময়মনসিংহ ও বরিশাল সিটি কর্পোরেশন এলাকায় হামের টিকাদান কার্যক্রম শুরু হবে। দেশব্যাপী টিকাদান কার্যক্রম শুরু হবে আগামী ২০ এপ্রিল। দেশে হামের টিকা ও সিরিঞ্জের কোনো ঘাটতি নেই।

বর্তমান হামের পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য সচিব বলেন, বিগত অন্তর্বর্তী সরকারের ভুলের কারণে বর্তমানে হামের প্রভাব দেশব্যাপী বৃদ্ধি পেয়েছে। ঠিকমত টিকাদান কর্মসূচি চলমান থাকলে এ সমস্যার মুখোমুখি হতে হতো না। বর্তমানে আমরা ৬ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের জন্য দেশব্যাপী টিকাদান কার্যক্রম পরিচালনা করছি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

© All rights reserved © 2023 MatrivumiSongbad
Design & Developed BY N Host BD