বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:৪২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
আদালতে হাজিরা দিয়ে ফেরার পথে যুবক গুলিবিদ্ধ চট্টগ্রামে ৪৫০ বোতল ফেনসিডিল উদ্ধার মামলায় একজনের যাবজ্জীবন খুলনায় একদিনে ডেঙ্গু ও সন্দেহজনক হামে ৮ জনের মৃত্যু দেশে ফিরলে শেখ হাসিনাকে মব বা বেআইনি পরিস্থিতির মুখোমুখি হতে হবে না প্রধানমন্ত্রী দেশে ফেরার পর আইজিপির বিষয়ে সিদ্ধান্ত: তথ্য উপদেষ্টা সরকারি দপ্তর তথ্য না দিলে তথ্য কমিশনে যাওয়ার পরামর্শ তথ্য উপদেষ্টার ১ ঘণ্টা বিদ্যুৎবিহীন সচিবালয়, ব্যাহত দাপ্তরিক কার্যক্রম স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে চীন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্সের সাক্ষাৎ কেরানীগঞ্জে প্লাস্টিক কারখানায় আগুন: নিহত বেড়ে ২ ভোটের জন্য নয়, মানুষের ভাগ্য উন্নয়নে রাজনীতি করে বিএনপি: সমাজকল্যাণমন্ত্রী

রেজিস্ট্রেশন নবায়নে সুযোগ পাচ্ছে অনিয়মিত এসএসসি পরীক্ষার্থীরা

মাতৃভূমি সংবাদ 

নিজেস্ব প্রতিবেদক

২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় অনিয়মিত ও জিপিএ উন্নয়ন পরীক্ষার্থীদের আবেদন জমা নেওয়ার সময়সীমা ঘোষণা করেছে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ড, ঢাকা।

সোমবার (২০ অক্টোবর) বোর্ডের জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, রেজিস্ট্রেশনের মেয়াদ থাকা সাপেক্ষে জিপিএ উন্নয়ন পরীক্ষার্থীসহ ২০২৫ সালের পরীক্ষায় এক থেকে চার বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীরা ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় অংশ নিতে পারবে।

এতে আরও বলা হয়েছে, ২০২২–২০২৩ এবং ২০২০–২০২৪ শিক্ষাবর্ষের রেজিস্ট্রেশনধারী শিক্ষার্থীরা যারা ২০২৪ ও ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় অংশ নেয়নি, তারা অনিয়মিত পরীক্ষার্থী হিসেবে ২০২৬ সালের পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। তাদের কোনো অবস্থাতেই নিয়মিত পরীক্ষার্থী হিসেবে গণ্য করা হবে না। এসব শিক্ষার্থী ২০২৫ সালের পরীক্ষার পূর্ণাঙ্গ সিলেবাসে প্রণীত প্রশ্নপত্রে পরীক্ষা দেবে।

এ ছাড়া ২০২১–২০২২ শিক্ষাবর্ষের রেজিস্ট্রেশনধারী শিক্ষার্থীরা, যাদের রেজিস্ট্রেশনের মেয়াদ শেষ হয়ে গেছে কিন্তু এখনো এক বিষয়ে অকৃতকার্য রয়েছে (চতুর্থ বিষয় বাদে), তারাও বিশেষ বিবেচনায় এক বছরের জন্য রেজিস্ট্রেশন নবায়ন করে ২০২৬ সালের পরীক্ষায় অংশ নিতে পারবে। তাদের পরীক্ষাও ২০২৫ সালের পুরাতন সিলেবাস অনুযায়ী অনুষ্ঠিত হবে।

বোর্ড জানায়, এসব অনিয়মিত বা উন্নয়ন পরীক্ষার্থীদের পূর্বে উত্তীর্ণ বিষয়গুলোর গ্রেড পয়েন্ট (জিপি) সংরক্ষিত থাকবে। ২০২৬ সালের পরীক্ষায় অংশ নেওয়া বিষয়ের নতুন জিপি সংযোজন করে তাদের সামগ্রিক জিপিএ নির্ধারণ করা হবে।

জিপিএ উন্নয়ন পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে কেবল ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় সব বিষয়ে অংশগ্রহণ করে উত্তীর্ণ হলেও জিপিএ ৫.০০-এর কম পাওয়া শিক্ষার্থীরা। রেজিস্ট্রেশনের মেয়াদ থাকা সাপেক্ষে তারা ২০২৬ সালের পরীক্ষায় অংশ নিয়ে জিপিএ উন্নয়নের সুযোগ পাবে। উন্নত ফল পাওয়া গেলে তা গ্রহণ করা হবে, অন্যথায় পূর্বের জিপিএ বহাল থাকবে।

পাঠ্যসূচি ও মূল্যায়ন সংক্রান্ত নির্দেশনায় বলা হয়েছে, নিয়মিত পরীক্ষার্থীরা ২০২৬ সালের সংক্ষিপ্ত সিলেবাসে প্রণীত প্রশ্নপত্রে পরীক্ষা দেবে। অনিয়মিত ও জিপিএ উন্নয়ন পরীক্ষার্থীরা ২০২৫ সালের পূর্ণাঙ্গ সিলেবাস অনুযায়ী পরীক্ষা দেবে। তবে সব শিক্ষার্থীর ক্ষেত্রে ‘শারীরিক শিক্ষা, স্বাস্থ্য বিজ্ঞান ও খেলাধুলা’ এবং ‘ক্যারিয়ার এডুকেশন’ বিষয়গুলোর ধারাবাহিক মূল্যায়নের নম্বর প্রতিষ্ঠান থেকে কেন্দ্রের মাধ্যমে বোর্ডে পাঠাতে হবে। আর ব্যবহারিক ও ধারাবাহিক মূল্যায়নের হাতে লেখা মূল নম্বরফলক হাতে হাতে মাধ্যমিক পরীক্ষা শাখায় জমা দিতে হবে।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় নিয়মিত পরীক্ষার্থীরা সংক্ষিপ্ত সিলেবাসে অংশ নেবে, তবে অনিয়মিত ও জিপিএ উন্নয়ন পরীক্ষার্থীদের পরীক্ষা পুরোনো (২০২৫ সালের) সিলেবাস অনুযায়ী অনুষ্ঠিত হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

© All rights reserved © 2023 MatrivumiSongbad
Design & Developed BY N Host BD