মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০১:৩১ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :

নারায়ণগঞ্জে পূজামণ্ডপ পরিদর্শন করলেন বিভাগীয় কমিশনার

মাতৃভূমি সংবাদ 

নিজেস্ব প্রতিবেদক

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন ও শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষে নারায়ণগঞ্জে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী।

বুধবার তিনি শহরের রামকৃষ্ণ মিশন আশ্রম ও আমলাপাড়া সার্বজনীন পূজা মণ্ডপ ঘুরে দেখেন। এসময় তার সঙ্গে ছিলেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।

পূজামণ্ডপ পরিদর্শনকালে বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী বলেন, নারায়ণগঞ্জের ঐতিহ্য অনুযায়ী এ বছরও জাকজমকপূর্ণভাবে দুর্গোৎসব আয়োজন করা হয়েছে। জেলার ২২৪টি মণ্ডপে পূজা অনুষ্ঠিত হচ্ছে। এখন পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাইনি। পূজার সার্বিক পরিবেশে আমরা সন্তুষ্ট। আশা করছি, বিসর্জনের মধ্য দিয়ে উৎসব নির্বিঘ্নে সমাপ্ত হবে।

জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা বলেন, মণ্ডপের পাশেই মসজিদ থাকা সত্ত্বেও ভক্তরা ধৈর্য ও সহনশীলতার পরিচয় দিয়েছেন। এর ফলেই ১৪৩ বছর ধরে এখানে নির্বিঘ্নে দুর্গোৎসব পালিত হচ্ছে। এটি দেশের জন্য এক অনন্য দৃষ্টান্ত।

এসময় আরও উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. এ এফ এম মুশিউর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী, জেলা আনসার কমান্ড্যান্ট কানিজ ফারজানা শান্তা, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নিলুফা ইয়াসমিন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আলমগীর হুসাইন, অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) নাঈমা ইসলাম, সদর উপজেলা নির্বাহী অফিসার তাছলিমা শিরিন, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শংকর কুমার দে, সাধারণ সম্পাদক শিখন সরকার শিপনসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

© All rights reserved © 2023 MatrivumiSongbad
Design & Developed BY N Host BD