বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১২:০১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :

ডেমরায় বাসের ধাক্কায় লেগুনার ৩ যাত্রী নিহত।

মাতৃভূমি সংবাদ 
রিপোর্টারঃ সাগর আহমেদ
ডেমরায় বাসের ধাক্কায় দুই নারীসহ লেগুনার ৩ যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুই যাত্রী। আহত দুজনের পরিচয় পাওয়া গেলেও প্রাথমিকভাবে নিহতদের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।আজ বৃহস্পতিবার (২৩ নভেম্বর) সকাল সোয়া নয়টার দিকে ডেমরা বাঁশেরপুল ও বামৈল এলাকার মধ্যবর্তী স্থানে বার্জার পেইন্টের সামনে এ দুর্ঘটনা ঘটে।তবে আহতদের মধ্যে দুজনের পরিচয় জানা গেছে। তারা হলেন শামীম (৩৭) ও মইনুদ্দিন (৩৬)। এছাড়া অজ্ঞাতনামা এক যুবকও আহত হন। ডেমরা থানার পরিদর্শক (অপারেশন) সুব্রত পোদ্দার বলেন, ‘সকালে ডেমরার বার্জার পেইন্টের সামনে রাস্তায় একটি বাস লেগুনাকে ধাক্কা দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে হতাহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেলে নেওয়া হয়। এরপরই চিকিৎসকরা তিনজনকে মৃত ঘোষণা করেন। আহত আরও তিনজন ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন রয়েছেন। নিহতদের কারও নাম-পরিচয় জানা সম্ভব হয়নি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

© All rights reserved © 2023 MatrivumiSongbad
Design & Developed BY N Host BD