বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১১:১৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
বিচার না হলে এ সরকারের পরিণতি হাসিনার চেয়েও ভয়াবহ হবে: মুহাম্মদ শাহজাহান ইয়েমেনে পেট্রোল পাম্পে সৌদির বিমান হামলায় ১২ জন নিহত ভোটার স্থানান্তরের আবেদনের সময় বাড়ল ১ নভেম্বর পর্যন্ত নারী ও শিশুর সুরক্ষায় ইউনিসেফের সঙ্গে সহযোগিতা বাড়াতে চায় সরকার প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের অর্থনীতি, বাণিজ্য ও শিল্পমন্ত্রীর সাক্ষাৎ দুই দিন বৃষ্টি হতে পারে ৮ বিভাগে, কমবে দিনের তাপমাত্রা এলপিজির দাম ও চার্জ না বাড়িয়ে নির্ধারিত মূল্যে বিক্রির দাবি ক্যাবের দুই শয়তানের যে কম শয়তান তাকে ইসরায়েলের প্রধানমন্ত্রী হিসেবে চান গাজাবাসী কাবা শরীফে পৃথক জামাতের প্রচলন বন্ধ করে এক ইমামের পেছনে নামাজের ১০০ বছর হঠাৎ হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা

এক সময় ছিল গভীর প্রেম, এখন কেন মুখ দেখাদেখি বন্ধ নুসরাত-অঙ্কুশের

মাতৃভূমি সংবাদ 

বিনোদন ডেস্ক

তারকাদের সম্পর্ক ভাঙা গড়ার খবর প্রায়ই সংবাদের শিরোনামে জায়গা করে নেয়। ভক্তদের মাঝেও প্রিয় অভিনেতা-অভিনেত্রীর ব্যক্তিগত জীবন নিয়ে কৌতূহল থাকে। তবে কিছু সম্পর্কের কথা দীর্ঘদিন মনে থেকে যায় সকলের।

এরকমই এক চর্চিত জুটি হলেন নুসরাত জাহান ও অঙ্কুশ হাজরা। কর্মজীবন নিয়ে শিরোনামে থাকলেও, এই দুই তারকার ব্যক্তিগত জীবন কম চর্চিত নয়।

নায়ক-নায়িকার প্রেম নতুন কিছু নয়। এরকম বহু দৃষ্টান্ত রয়েছে অতীতে। টলিউডের বহু তারকা জুটি ছিলেন সম্পর্কে। সে সম্পর্ক বহুক্ষেত্রে গড়িয়েছে বিয়ের পিঁড়ি পর্যন্ত।

নুসরাত-অঙ্কুশের প্রেমও ঠিক সেরকমই। বিষয়টা টলি পাড়ায় অনেকটা ‘ওপেন সিক্রেট’-র মতোই। বহু ছবিতে জুটিতে কাজ করেছেন তারা।  এমনকি একটা সময়, পার্টি থেকে অ্যাওয়ার্ড শো একই সঙ্গে দেখা যেত দুজনকে।

ইন্ডাস্ট্রির অনেকেই ভেবেছিলেন, নুসরাত-অঙ্কুশের সম্পর্ক বহুদূর এগোবে। কিন্তু সে গুড়ে বালি। টেকেনি তাদের সম্পর্ক। হঠাৎই ভেঙে যায় প্রেম। দূরত্ব তৈরি হয় দুজনের।

শুধু তাই নয়, সম্পর্ক ভাঙনের পর একে অন্যের ছায়া দেখাও যেন বন্ধ করে দেন। এমনকি নুসরাতকে বিভিন্ন সময় কটাক্ষ করতেও দেখা যায় অঙ্কুশকে।

বিষয়টি নিয়ে বরাবরই চুপ ছিলেন অভিনেত্রী। তবে সম্প্রতি ‘রক্তবীজ ২’ ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন অঙ্কুশ। আবার একই ছবির আইটেম সং ‘অর্ডার ছাড়া বর্ডার ক্রশ’-এ জমিয়ে নাচ করেছেন নুসরাত।

যে কারণে আরও একবার অঙ্কুশ প্রসঙ্গে প্রশ্নের মুখে পড়তে হয় নায়িকাকে। যেখানে তাকে জিজ্ঞেস করা হয় নায়কের সঙ্গে ঠান্ডা লড়াই প্রসঙ্গে।

প্রশ্নে কিছুটা বিরক্ত হয়ে যশ পত্নী বলেন, ‘আমি কখনও বলেছি? আমরা বোধ হয় একসঙ্গে অনেকগুলো সিনেমা করেছি এবং সেই কাজটাকে আমি ভীষণভাবে সম্মান করি। সেই সময় আমরা খুব ভালো বন্ধু ছিলাম। আমাকে নিয়ে উল্টো দিক থেকে কেউ কিছু বললে, আমার সে বিষয় কিছু বলার নেই। দর্শকের হয়তো তাতে মজা লাগে। তবে এটা আমার শিক্ষাদীক্ষা নয়। আমি কারও ব্যাপারে মনে এত নেগেটিভিটি ধরে বসে থাকতে পারব না।’

প্রসঙ্গত, ২০১৯ সালের ১৯ জুন ব্যবসায়ী নিখিল জৈনর সঙ্গে গাঁটছড়া বেঁধেছিলেন নুসরাত জাহান। এরপর ২০২০-র শেষ দিকে নিখিলের সঙ্গে দূরত্ব-বিচ্ছেদ হয়ে, যশ দাশগুপ্তকে বিয়ে করেন তিনি। ২০২১ সালে তিনি জন্ম দেন পুত্র সন্তানের। যশ-নুসরাতের সম্পর্ক, জুটির সন্তান ঈশানের জন্ম নিয়ে আলোচনা- সমালচনার ঝড় ওঠে সেসময়।

সম্প্রতি যশ-নুসরাতের সম্পর্কে দূরত্ব তৈরি নিয়ে নানা গুঞ্জন শোনা যায়। অন্যদিকে, নুসরাতের সঙ্গে সম্পর্ক ভাঙনের পর ঐন্দ্রিলা সেনের সঙ্গে দীর্ঘ সময় ধরে সম্পর্কে রয়েছেন অঙ্কুশ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

© All rights reserved © 2023 MatrivumiSongbad
Design & Developed BY N Host BD