বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১০:১৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
বিচার না হলে এ সরকারের পরিণতি হাসিনার চেয়েও ভয়াবহ হবে: মুহাম্মদ শাহজাহান ইয়েমেনে পেট্রোল পাম্পে সৌদির বিমান হামলায় ১২ জন নিহত ভোটার স্থানান্তরের আবেদনের সময় বাড়ল ১ নভেম্বর পর্যন্ত নারী ও শিশুর সুরক্ষায় ইউনিসেফের সঙ্গে সহযোগিতা বাড়াতে চায় সরকার প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের অর্থনীতি, বাণিজ্য ও শিল্পমন্ত্রীর সাক্ষাৎ দুই দিন বৃষ্টি হতে পারে ৮ বিভাগে, কমবে দিনের তাপমাত্রা এলপিজির দাম ও চার্জ না বাড়িয়ে নির্ধারিত মূল্যে বিক্রির দাবি ক্যাবের দুই শয়তানের যে কম শয়তান তাকে ইসরায়েলের প্রধানমন্ত্রী হিসেবে চান গাজাবাসী কাবা শরীফে পৃথক জামাতের প্রচলন বন্ধ করে এক ইমামের পেছনে নামাজের ১০০ বছর হঠাৎ হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা

শাকিবের ‘প্রিন্স’ সিনেমার প্রথম পোস্টার প্রকাশ্যে

মাতৃভূমি সংবাদ 

বিনোদন ডেস্ক

নব্বই দশকের ঢাকা শহরের আন্ডারওয়ার্ল্ড-এর গল্প নিয়ে ঢালিউডে আসছে নতুন সিনেমা ‘প্রিন্স : ওয়ান্স আপন আ টাইম ইন ঢাকা’। যেখানে মূখ্য ভূমিকায় থাকছেন মেগাস্টার শাকিব খান। নির্মাতা আবু হায়াত মাহমুদের এই সিনেমার গল্পে থাকবে ক্রাইম, লাভ, অ্যাকশন আর ইমোশনের মিশেল। দর্শকের প্রতীক্ষিত এই ছবির এবার প্রথম পোস্টার উন্মোচন হলো; যা বেশ ঝড় তুলেছে দেশের সিনেপ্রেমীদের মাঝে।

শুক্রবার (২২ আগস্ট) বিকেল ৪টার দিকে সামাজিক মাধ্যমে চলচ্চিত্রটির নির্মাতা আবু হায়াত মাহমুদ, শাকিব খানসহ ছবির কলাকুশলীরা একযোগে পোস্টারটি উন্মোচন করেন। আর তা দেদারসে ছড়িয়ে পড়ে দর্শকমহলে; শুরু হয় আলোচনা।

নির্মাতা আবু হায়াত মাহমুদ তার ফেসবুক পেজে পোস্টারটি শেয়ার করে লিখেছেন, ‘প্রথম চলচ্চিত্র অনেকটা প্রথম সন্তানের মতো। হাজির হচ্ছে এক নতুন মিথ- ‘প্রিন্স: ওয়ান্স আপন আ টাইম ইন ঢাকা’। এক শহরের গল্প, যেখানে মেলে তার কিংবদন্তি।’

শাকিব খান পোস্টারটি শেয়ার করে লিখেছেন, ‘ঘোষণা হলো এক নতুন অধ্যায়ের – শহর চিনবে তার আসল নায়ককে।’

সেই পোস্টারে দেখা যায়, অন্ধকার লালচে আবহে মানুষের ভিড়ে দাঁড়িয়ে আছেন এক চরিত্র- যার দুই হাতেই পিস্তল, উঁচু করে ধরা। চারপাশে লেখা আছে ঢাকার বিভিন্ন এলাকার নাম- যেমন বাড্ডা, উত্তরা, গাবতলী, মোহাম্মাদপুর। নিচে বড় অক্ষরে লেখা- ‘মেগাস্টার শাকিব খান – প্রিন্স – একদা এক সময় ঢাকাতে।’

পোস্টারটি প্রকাশের পরপরই শাকিব ভক্তদের মধ্যে উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে। কমেন্ট বক্সে অনেকেই লিখেছেন, “এই সিনেমা ঢালিউডের ইতিহাসে মাইলফলক হবে”, কেউ লিখেছেন “শাকিব মানেই চমক”।

শোনা যাচ্ছে, সিনেমার প্রি-প্রোডাকশনের কাজ চলছে, আর আগামী নভেম্বর থেকে শুটিং শুরু হবে। আর সিনেমাটিতে শাকিব খানের বিপরীতে থাকবেন তিনজন নায়িকা। যদিও তাদের নাম এখনো চূড়ান্ত হয়নি।

চলচ্চিত্রটির প্রযোজক শিরিন সুলতানা এবং ক্রিয়েটিভ ল্যান্ড। গল্প লিখেছেন মেজবাহ উদ্দিন সুমন, আর চিত্রনাট্যে কাজ করেছেন সুমন ও মোহাম্মদ নাজিম উদ্দিন। সবকিছু ঠিক থাকলে ২০২৬ সালের ঈদুল ফিতরে মুক্তি পাবে সিনেমাটি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

© All rights reserved © 2023 MatrivumiSongbad
Design & Developed BY N Host BD