বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১১:১৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
বিচার না হলে এ সরকারের পরিণতি হাসিনার চেয়েও ভয়াবহ হবে: মুহাম্মদ শাহজাহান ইয়েমেনে পেট্রোল পাম্পে সৌদির বিমান হামলায় ১২ জন নিহত ভোটার স্থানান্তরের আবেদনের সময় বাড়ল ১ নভেম্বর পর্যন্ত নারী ও শিশুর সুরক্ষায় ইউনিসেফের সঙ্গে সহযোগিতা বাড়াতে চায় সরকার প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের অর্থনীতি, বাণিজ্য ও শিল্পমন্ত্রীর সাক্ষাৎ দুই দিন বৃষ্টি হতে পারে ৮ বিভাগে, কমবে দিনের তাপমাত্রা এলপিজির দাম ও চার্জ না বাড়িয়ে নির্ধারিত মূল্যে বিক্রির দাবি ক্যাবের দুই শয়তানের যে কম শয়তান তাকে ইসরায়েলের প্রধানমন্ত্রী হিসেবে চান গাজাবাসী কাবা শরীফে পৃথক জামাতের প্রচলন বন্ধ করে এক ইমামের পেছনে নামাজের ১০০ বছর হঠাৎ হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা

আমার অন্তঃসত্ত্বার খবরে পরিচালক খুশি হননি— বিস্ফোরক অভিযোগ রাধিকার

মাতৃভূমি সংবাদ 

বিনোদন ডেস্ক

বলিউডের অন্যতম অভিনেত্রী রাধিকা আপ্তে। সম্প্রতি তার অন্তঃসত্ত্বা থাকা অবস্থার কিছু তিক্ত অভিজ্ঞতা ভাগ করে নিয়েছেন অভিনেত্রী। জানান, তার অন্তঃসত্ত্বার খবরে তার সিনেমার পরিচালক খুশি হননি। বরং, তারা তাকে আরও টাইট পোশাক পরাতে বাধ্য করেন এবং ওজন বেড়ে যাওয়ার জন্য কটূক্তিও করেন।

নেহা ধুপিয়ার ‘ফ্রিডম টু ফিড’ লাইভ এসে এসব অভিযোগ করেন রাধিকা আপ্তে। আরও জানান, সেই পরিচালক নাকি তাকে ডাক্তারের কাছেও যেতে দেননি।

রাধিকা বলেন, ‘আমি তিন মাসের গর্ভবতী ছিলাম। আমার প্রচণ্ড খিদে পেত, তাই আমি প্রচুর খেতাম এবং শারীরিক পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছিলাম তখন, কিন্তু আমার দিকটা বোঝার পরিবর্তে সেই পরিচালক আমাকে নানাভাবে বিব্রত করতেন। আমি তা সহ্য করতাম, কিন্তু যখন সেটে ব্যথা হতো, আমি অস্বস্তি বোধ করতাম, তখন তিনি আমাকে ডাক্তার দেখাতে যেতেও দেননি। তার এই আচরণ আমাকে সত্যিই হতাশ করেছিল।’

যদিও পরিচালকটির নাম প্রকাশ করেননি, তবুও রাধিকা স্পষ্টভাবে বুঝিয়ে দেন যে এই অভিজ্ঞতা তাকে মানসিকভাবে দুঃখ দিয়েছিল। বলেন, ‘আমি বিশেষ কিছু চাইনি, শুধু একটু মানবিকতা আশা করেছিলাম।’

সাক্ষাৎকারের সময়, রাধিকা হলিউডের একজন চলচ্চিত্র নির্মাতার সঙ্গে কাজ করার অভিজ্ঞতাও ভাগ করে নেন। রাধিকা জানান হলিউডের চলচ্চিত্র নির্মাতাকে যখন তিনি জানান যে, তিনি গর্ভবতী এবং তার ওজন বাড়ছে, তখন চলচ্চিত্র নির্মাতা বলেন, ‘এতে কিছু যায় আসে না। আপনি গর্ভবতী এবং এই সব কিছুই স্বাভাবিক।’

রাধিকা আপ্তে গত বছর ডিসেম্বরে কন্যা সন্তানের জন্ম দিয়েছেন। ২০১২ সালে ব্রিটিশ সংগীতশিল্পী ও সুরকার বেনেডিক্ট টেলরকে বিয়ে করেন এই অভিনেত্রী।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

© All rights reserved © 2023 MatrivumiSongbad
Design & Developed BY N Host BD