বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৮:৩৬ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :

৫০ শতাংশ দগ্ধ শরীর নিয়ে তাসনিমও চলে গেল না-ফেরার দেশে

মাতৃভূমি সংবাদ 

জেলা প্রতিনিধী

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় কলেজের অষ্টম শ্রেণির শিক্ষার্থী মাহিয়া তাসনিমের জানাজা শেষে দাফন কার্যক্রম সম্পন্ন হয়েছে। শুক্রবার (২৫ জুলাই) সকাল সাড়ে ৮টার সময় মুজিবনগর উপজেলার জয়পুর গ্রামের স্থানীয় কবরস্থানে তার দাফন কাজ সম্পন্ন হয়। জানা গেছে, চুয়াডাঙ্গা জেলার কুড়ালগাছী গ্রামের মৃত ইঞ্জিনিয়ার মোহাম্মদ আলীর মেয়ে ও মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণির ছাত্রী মাহিয়া তাসনিম (১৩)। সে মা বিউটি আক্তারের সঙ্গে রাজধানীর উত্তরা ১৮ নম্বরে বসবাস করত। মাইলস্টোন ট্র্যাজেডিতে গুরুতর দগ্ধ হয় মাহিয়া তাসনিম। মাহিয়া তাসনিমেরর নানা নজরুল ইসলাম বলেন, শরীরের প্রায় ৫০ শতাংশ পুড়ে যায় তার। জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় ছিল সে। পরে বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত্যুর পর তার মরদেহ প্রথমে নেওয়া হয় চুয়াডাঙ্গা জেলায় তাদের নিজ বাড়ি কুড়াালগাছি গ্রামে। এরপর শুক্রবার সকালে তার মরদেহ নেওয়া হয় মেহেরপুরের মুজিবনগর উপজেলার জয়পুর গ্রামে তার নানার বাড়িতে। সেখানে স্থানীয় কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়। মাহিয়া তাসনিমের এমন অকাল মৃত্যুতে কুড়ালগাছি ও জয়পুর গ্রামে নেমে আসে শোকের ছায়া।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

© All rights reserved © 2023 MatrivumiSongbad
Design & Developed BY N Host BD