বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :

হাটে ছাগল বিক্রি করতে এসে কৃষকের মৃত্যু

মাতৃভূমি সংবাদ 

জেলা প্রতিনিধী

নোয়াখালীর সেনবাগ উপজেলায় কোরবানির পশুর হাটে ছাগল বিক্রি করতে এসে আকস্মিকভাবে স্ট্রোক করে জাকার উল্লাহ (৫০) নামে এক ছাগল বিক্রেতার মৃত্যু হয়েছে।

সোমবার (২ জুন) বিকেলে বিজবাগ ইউনিয়নের ফকিরহাট বাজারে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

মৃত জাকার উল্লাহ পার্শ্ববর্তী কবিরহাট উপজেলার বাটইয়া ইউনিয়ন ৪নং ওয়ার্ড আশরাদ মিয়াজি বাড়ির বাসিন্দা। তিন চার কন্যার বাবা।

প্রত্যক্ষদর্শী মো. শাহরিয়ার অরুফ বলেন, দুপুর থেকে জাকার উল্লাহ দুইটা ছাগল নিয়ে হাটে অবস্থান করছিলেন। একটা ছাগল বিক্রি করেছেন। আরেকটা ছাগল বিক্রির কথা ফাইনাল হলে টাকা নেওয়ার আগে  হঠাৎ করে তিনি বুকে ব্যথা অনুভব করেন এবং সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়েন। স্থানীয় লোকজন তাকে তাৎক্ষণিকভাবে চিকিৎসকের কাছে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মৃতের প্রতিবেশী আবু বকর সিদ্দিক মারুফ বলেন, জাকার উল্লাহর চার মেয়ে, কোনো ছেলে সন্তান নেই। তিনি গরিব কৃষক। অতিরিক্ত গরম ও দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকার কারণে তিনি স্ট্রোকে আক্রান্ত হয়ে মারা যেতে পারেন। আমরা সামাজিক ভাবে সহযোগিতা করে তার দাফনের ব্যবস্থা করেছি। পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।

ফকিরহাট পশুর হাটের ইজারাদার মির্জা সাইফুদ্দিন পাইলট বলেন, ঘটনাটি খুবই দুঃখজনক। আমরা হাটে পর্যাপ্ত পানি ও বিশ্রামের ব্যবস্থা রাখার চেষ্টা করি, তবে এই রকম হঠাৎ মৃত্যুর ঘটনা খুবই বিরল। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মিজানুর রহমান বলেন, স্থানীয়ভাবে বিষয়টি জেনেছি। বিক্রেতা পার্শ্ববর্তী উপজেলার বাসিন্দা। কোরবানির হাটের ব্যস্ততার মাঝেও এমন একটি অনাকাঙ্ক্ষিত মৃত্যু সবাইকে স্তব্ধ করে দিয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

© All rights reserved © 2023 MatrivumiSongbad
Design & Developed BY N Host BD