বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:৩৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
আদালতে হাজিরা দিয়ে ফেরার পথে যুবক গুলিবিদ্ধ চট্টগ্রামে ৪৫০ বোতল ফেনসিডিল উদ্ধার মামলায় একজনের যাবজ্জীবন খুলনায় একদিনে ডেঙ্গু ও সন্দেহজনক হামে ৮ জনের মৃত্যু দেশে ফিরলে শেখ হাসিনাকে মব বা বেআইনি পরিস্থিতির মুখোমুখি হতে হবে না প্রধানমন্ত্রী দেশে ফেরার পর আইজিপির বিষয়ে সিদ্ধান্ত: তথ্য উপদেষ্টা সরকারি দপ্তর তথ্য না দিলে তথ্য কমিশনে যাওয়ার পরামর্শ তথ্য উপদেষ্টার ১ ঘণ্টা বিদ্যুৎবিহীন সচিবালয়, ব্যাহত দাপ্তরিক কার্যক্রম স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে চীন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্সের সাক্ষাৎ কেরানীগঞ্জে প্লাস্টিক কারখানায় আগুন: নিহত বেড়ে ২ ভোটের জন্য নয়, মানুষের ভাগ্য উন্নয়নে রাজনীতি করে বিএনপি: সমাজকল্যাণমন্ত্রী

স্থায়ী কমিটির পঞ্চম বৈঠক, আলাদা সাইবার পুলিশ ইউনিটের পরিকল্পনা

মাতৃভূমি সংবাদ 

নিজেস্ব প্রতিবেদক

দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির আগের তুলনায় উল্লেখযোগ্য উন্নতি হওয়ায় সন্তোষ প্রকাশ করেছে সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি। একই সঙ্গে কিশোর গ্যাং ও সংঘবদ্ধ অপরাধ দমনের পাশাপাশি সাইবার অপরাধ মোকাবিলায় একটি পৃথক ‘সাইবার পুলিশ ইউনিট’ গঠনের পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) জাতীয় সংসদ ভবনে কমিটির সভাপতি জয়নুল আবেদীন, এমপি-এর সভাপতিত্বে অনুষ্ঠিত পঞ্চম বৈঠকে এসব বিষয় উঠে আসে।

বৈঠকে ২০২৫ ও ২০২৬ সালের জানুয়ারি থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত সংঘটিত বিভিন্ন অপরাধের একটি তুলনামূলক পরিসংখ্যান এবং উভয় বছরের তৃতীয় কোয়ার্টারের (জুলাই থেকে সেপ্টেম্বর) তথ্য উপস্থাপন করা হয়। উপস্থাপিত পরিসংখ্যানে ডাকাতি, দস্যুতা, খুন, দ্রুত বিচার আইনভুক্ত অপরাধ, দাঙ্গা, ধর্ষণ, অ্যাসিড নিক্ষেপ, নারী ও শিশু নির্যাতন, অপহরণ, চুরি, সিঁধেল চুরি, পুলিশের ওপর হামলা, অস্ত্র, বিস্ফোরক দ্রব্য, মাদকদ্রব্য ও চোরাচালান সংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্লেষণ করা হয়। সার্বিক তথ্য-উপাত্ত পর্যালোচনা করে কমিটির সদস্যরা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির ইতিবাচক পরিবর্তনে সন্তুষ্টি প্রকাশ করেন।

বৈঠকে সারা দেশে মাদকদ্রব্যের অপব্যবহার, চাঁদাবাজি, ছিনতাই, কিশোর গ্যাং এবং সংঘবদ্ধ অপরাধ প্রতিরোধ ও দমনে সরকারের গৃহীত বিভিন্ন কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এ সময় মাদক প্রতিরোধে কঠোর পদক্ষেপের পাশাপাশি সাইবার অপরাধ দমনে একটি পৃথক ‘সাইবার পুলিশ ইউনিট’ গঠনের বিষয়টি তুলে ধরা হয়। আধুনিক অপরাধ মোকাবিলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও দক্ষ করতে যুগোপযোগী ও উন্নত প্রযুক্তি ব্যবহারের জোরালো সুপারিশ করে স্থায়ী কমিটি।

রাজধানী ঢাকার নিরাপত্তা নিশ্চিতে গৃহীত পদক্ষেপের বিষয়ে জানতে চান কমিটির সদস্য ও চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. নূরুল ইসলাম। এর পরিপ্রেক্ষিতে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দীন আহমদ রাজধানীতে অপরাধ নিয়ন্ত্রণ ও সার্বিক নিরাপত্তা জোরদারে আইনশৃঙ্খলা বাহিনীর চলমান কার্যক্রম ও সাম্প্রতিক অগ্রগতির চিত্র বৈঠকে উপস্থাপন করেন।

গুরুত্বপূর্ণ এই বৈঠকে কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে স্বরাষ্ট্র মন্ত্রী সালাহউদ্দীন আহমদ, এমপি ছাড়া আরও অংশ নেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, এমপি, জাতীয় সংসদের হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু, এমপি, মো. মনোয়ার হোসেন, এমপি, শিরীন সুলতানা, এমপি, মো. নূরুল ইসলাম, এমপি এবং মো. আব্দুল বাতেন, এমপি।

এছাড়াও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, পুলিশ মহাপরিদর্শক (আইজিপি), মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন অধিদপ্তরের মহাপরিচালক, সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার প্রধানসহ ঊর্ধ্বতন কর্মকর্তা এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

Categories

© All rights reserved © 2023 MatrivumiSongbad
Design & Developed BY N Host BD