মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৮:৪১ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :

স্কুলছাত্রকে জিম্মির পর হত্যা, যুবকের ১০ বছরের কারাদণ্ড

মাতৃভূমি সংবাদ

নিজস্ব প্রতিবেদক

বরিশাল জেলার উজিপুরের ভরসাকাঠি গ্রামের দশম শ্রেণির ছাত্র নয়ন হত্যায় যুবকের ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন বরিশালের শিশু-আদালত। দণ্ডিত যুবকের নাম আশিক আব্দুল্লাহ (২২)। সে একই গ্রামের মো. ওসমান হাওলাদারের ছেলে।সোমবার (২২ এপ্রিল) আদালতের বিচারক মো. ইয়ারব হোসেন এ রায় দেন। বিষয়টি নিশ্চিত করেছেন বেঞ্চ সহকারী কাজী হুমায়ুন কবির।মামলার বরাত দিয়ে তিনি জানান, ২০১৯ সালের ২৭ এপ্রিল স্কুলছাত্র নয়ন বাড়ির পাশে ক্ষেতে দাদা-দাদি ও ছোট বোনের সঙ্গে শাক তুলতে যায়। এ সময় এক ছেলে এসে নয়নকে ডেকে নিয়ে যায়। রাত ৯টার দিকেও নয়ন ফিরে না আসায় বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন তার দাদা-দাদি। নয়নের পিতা সোবহান চট্টগ্রামে একটি কারখানায় চাকরি করতেন। খবর পেয়ে তিনিও বাড়ির উদ্দেশ্যে রওয়ানা করেন। রাত ১০টার দিকে নয়নের কাছে থাকা মোবাইল দিয়ে তার মায়ের কাছে একটি নম্বর থেকে কল আসে এবং নয়নকে জিম্মি করা হয়েছে বলে জানায়। ২০ লাখ টাকা দিলে নয়নকে ছেড়ে দেওয়া হবে বলেও জানায়। মোবাইলে কথা বলা ওই কণ্ঠটিও ছিল কিশোর কণ্ঠ। নয়নের পরিবার ১০ লাখ টাকা দিতে রাজি হয়। তবে ২৮ এপ্রিল সকাল ৭টায় পাশের বাবুগঞ্জ উপজেলার রমজানকাঠি গ্রামে সন্ধ্যা নদীতে ভাসমান অবস্থায় নয়নের লাশ পাওয়া যায়।এ ঘটনায় ২৮ এপ্রিল বাবুগঞ্জ থানায় অজ্ঞাতনামাদের আসামি করে মামলা করেন সোবাহান হাওলাদার।২০২২ সালের ২৯ মে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) এসআই গোলাম কাওসার একমাত্র আসামি আশিক আব্দুল্লাহকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট জমা দেন। বিচারক ১৭ জনের সাক্ষ্য নিয়ে আশিককে ১০ বছরের কারাদণ্ডের আদেশ দেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

© All rights reserved © 2023 MatrivumiSongbad
Design & Developed BY N Host BD