বুধবার, ০৩ জুন ২০২৬, ১০:২১ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
মোহাম্মদপুরে চাপাতি ঠেকিয়ে ছিনতাই : দুই আসামি ৩ দিনের রিমান্ডে চট্টগ্রাম শিপইয়ার্ডে ৬০ কোটি টাকার আমদানি করা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা বাংলাদেশের মানুষ কোনোভাবেই পুশ ইন মেনে নেবে না : নাসীরুদ্দীন পাটওয়ারী রাতের মধ্যে ৯ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কতা বিদ্যুতের দাম কত বাড়ছে? জানা যাবে বুধবার একনজরে ফুটবল বিশ্বকাপের ৪৮ দলের চূড়ান্ত স্কোয়াড দাম কমেছে এলপি গ্যাসের জটিল রোগে অনুদান ১ লাখ টাকা করার উদ্যোগ নিয়েছে সরকার : ডা. জাহিদ হোসেন চট্টগ্রামে ইস্টার্ন রিফাইনারির কার্যালয় ঘেরাও করে শ্রমিকদের বিক্ষোভ এইচএসসি : সব কেন্দ্রের সিসি ক্যামেরা ইন্টারনেটে সংযুক্ত থাকতে হবে

সিলেট-২ আসনের মনোনয়ন ফরম জমা দিলেন মোহাম্মদ আব্দুল গণি

মাতৃভূমি সংবাদ 
রিপোর্টারঃ আমির হোসেন
ইফতিয়াজ সুমন আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট ২ (ওসমানীনগর-বিশ্বনাথ) আসনে দলীয় মনোনয়ন ফরম জমা দিয়েছেন ,যুক্তরাজ্য প্রবাসী ও সিলেট শাহজালাল বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রলীগ নেতা মোহাম্মদ আব্দুল গণি। সোমবার (১৯ নভেম্বর) দুপুরে বঙ্গবন্ধু অ্যাভিনিউতে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে সিলেট ২ আসনে মনোনয়ন ফরম জমা দেন তিনি। এ সময় সিলেট ২ আসনের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। এ সময় দলীয় মনোনয়ন পাওয়ার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন মোহাম্মদ আব্দুল গণি বলেন, আমি সিলেট ২ আসন থেকে দলীয় মনোনয়ন প্রত্যাশী। আশা করি, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আমাকে মনোনয়ন দেবেন। এ জন্য (ওসমানীনগর-বিশ্বনাথ) মানুষের কাছে দোয়া চাই। যাতে মনোনয়ন পেয়ে নির্বাচনে জয় লাভ করে জনগণের সেবা করতে পারি। তিনি বলেন, আমি (ওসমানীনগর-বিশ্বনাথ) মানুষের সেবায় অনেক কাজ করেছি। আমার বিশ্বাস সংসদ সদস্য পদে দলীয় মনোনয়ন পেলে সিলেট ২ আসনে আমার প্রাণ প্রিয় জনগণ আমাকে নির্বাচিত করবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

© All rights reserved © 2023 MatrivumiSongbad
Design & Developed BY N Host BD