বুধবার, ০৩ জুন ২০২৬, ০৮:৪০ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
মোহাম্মদপুরে চাপাতি ঠেকিয়ে ছিনতাই : দুই আসামি ৩ দিনের রিমান্ডে চট্টগ্রাম শিপইয়ার্ডে ৬০ কোটি টাকার আমদানি করা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা বাংলাদেশের মানুষ কোনোভাবেই পুশ ইন মেনে নেবে না : নাসীরুদ্দীন পাটওয়ারী রাতের মধ্যে ৯ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কতা বিদ্যুতের দাম কত বাড়ছে? জানা যাবে বুধবার একনজরে ফুটবল বিশ্বকাপের ৪৮ দলের চূড়ান্ত স্কোয়াড দাম কমেছে এলপি গ্যাসের জটিল রোগে অনুদান ১ লাখ টাকা করার উদ্যোগ নিয়েছে সরকার : ডা. জাহিদ হোসেন চট্টগ্রামে ইস্টার্ন রিফাইনারির কার্যালয় ঘেরাও করে শ্রমিকদের বিক্ষোভ এইচএসসি : সব কেন্দ্রের সিসি ক্যামেরা ইন্টারনেটে সংযুক্ত থাকতে হবে

সিলেটে বিস্ফোরক মামলার আসামি যুবলীগ নেতা গ্রেপ্তার

মাতৃভূমি সংবাদ

নিজস্ব প্রতিবেদক

সিলেটের কোতোয়ালি মডেল থানাধীন এলাকা থেকে নাশকতা মামলার আসামি জেলা যুবলীগের জনশক্তি ও কর্মসংস্থানবিষয়ক সম্পাদক রেদওয়ান আহমদ বাপ্পীকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) বিকেল সোয়া ৩টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত রেদুয়ান আহমদ বাপ্পী (৪০) সিলেট নগরের শেখঘাট এলাকার মৃত শহীদ উল্লার ছেলে। তিনি সিলেট সিটি কর্পোরেশনের ১২নং ওয়ার্ড কাউন্সিলর ও আওয়ামী লীগপন্থি কাউন্সিলর সিকন্দর আলীর ছোট ভাই।বিষয়টি নিশ্চিত করে র‍্যাব-৯-এর মিডিয়া অফিসার মো. মশিউর রহমান সোহেল বলেন, আসামির বিরুদ্ধে কোতোয়ালি থানায় বিস্ফোরক আইনে মামলা রয়েছে। তিনি পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে আমরা তাকে আজ (মঙ্গলবার) বিকেলে গ্রেপ্তার করি। এরপর তাকে কোতোয়ালি  থানায় হস্তান্তর করা হয়েছে। এ ছাড়াও এই মামলায় অন্যান্য পলাতক আসামিদের গ্রেপ্তারের লক্ষ্যে র‍্যাব কাজ করছে বলে জানান অফিসার মো. মশিউর রহমান সোহেল।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

© All rights reserved © 2023 MatrivumiSongbad
Design & Developed BY N Host BD