বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১১:২৫ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :

সিরাজগঞ্জে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী তিন যুবক নিহত

মাতৃভূমি সংবাদ 

জেলা প্রতিনিধী

সিরাজগঞ্জের কামারখন্দে মুরগিবোঝাই ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী তিন যুবক নিহত হয়েছেন। বুধবার (২৮ মে) রাত ৮টার দিকে উপজেলার কুটিরচর বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন কামারখন্দ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল লতিফ।

নিহতরা হলেন- রায়গঞ্জ উপজেলার নলকা ইউনিয়নের সেনগাতি এলাকার মো. জয়নালের ছেলে মো. জাহিদুর রহমান (২৩), আব্দুল হাইয়ের ছেলে মো. গাফফার হোসেন (২৪) ও কামারখন্দ উপজেলার কুটিরচর গ্রামের মো. আব্দুল ওয়াদুদ সরকারের ছেলে মো. কাওসার ওরফে সোয়েব (১৮)।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

© All rights reserved © 2023 MatrivumiSongbad
Design & Developed BY N Host BD