বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৬:৫১ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :

সাতক্ষীরায় পাঁচজনের বিরুদ্ধে দুদকের মামলা

মাতৃভূমি সংবাদ 

জেলা প্রতিনিধি

সাতক্ষীরায় জাল দলিল তৈরি এবং দলিল নষ্ট করার অভিযোগে দুর্নীতি দমন কমিশন (দুদক) একটি মামলা করেছে। খুলনা সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. জাহিদ ফজল বাদী হয়ে এই মামলা দায়ের করেন।মামলায় পাঁচজনকে আসামিরা করা হয়েছে। তারা হলেন, সাতক্ষীরা জেলা রেজিস্ট্রারের কার্যালয়ের নকলনবীশ অনল কৃষ্ণ রায় (৩৮), কলারোয়া উপজেলার মুরারিকাটা এলাকার মৃত আবুল কাশেমের ছেলে কাজী আবুল বাশার (৬৫), কালিগঞ্জ উপজেলার গোবিন্দপুর গ্রামের আবু জাফর গাজীর ছেলে ইয়াছিন আরাফাত শাওন (৩৫), কাটিয়া এলাকার মৃত রমজান আলীর ছেলে এম এম শাহজাহান (৫৫) ও ধলবাড়িয়া ইউনিয়নের ইউপি চেয়ারম্যান মো. শওকত হোসেন (৫৫)।মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, আসামিরা পরস্পর যোগসাজশে কালিগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসের রেজিস্ট্রিকৃত দলিল নং ৩০৭৭/১৯৯৩, ৪৫২০/১৯৯৩ এবং ৩৭৬১/১৯৯৫-এর জাল সার্টিফাইড কপি তৈরি করেন। এসব জাল দলিল মূল দলিল হিসেবে উপস্থাপনের উদ্দেশ্যে বালাম বহি থেকে পাতা ছিঁড়ে নষ্ট করা হয়।বিষয়টি ২০২৪ সালের ১৬ অক্টোবর সাতক্ষীরা সদর সাব-রেজিস্ট্রি অফিসে ঘটনাটি ধরা পড়ে। নকলনবীশ মো. আবু বাশারত বিষয়টি সন্দেহ করে সহকর্মীদের জানান। জিজ্ঞাসাবাদে আসামিরা অপরাধ স্বীকার করলে পুলিশ তাদের গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করে।খুলনা সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. জাহিদ ফজল বলেন, ঘটনাটি যখন ঘটেছিল তখন আমাদের কমিশন ছিল না। থানায় অভিযোগ যাওয়ার পর তারা আসামিদের গ্রেপ্তার করে। পরে দেখা যায় এটি দুদকের সিডিউলভুক্ত অপরাধ। এ কারণে মামলাটি দুদকের হেড অফিসে পাঠানো হয়। হেড অফিসের অনুমতি সাপেক্ষে আমরা মামলা করেছি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

© All rights reserved © 2023 MatrivumiSongbad
Design & Developed BY N Host BD