শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১০:৪৮ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :

সাতক্ষীরায় ধ্বংস করা হলো কার্বাইড মিশ্রিত ৯০০ কেজি আম

মাতৃভূমি সংবাদ 

জেলা প্রতিনিধী

সাতক্ষীরায় বিপুল পরিমাণ কার্বাইড মিশ্রিত অপরিপক্ব আম জব্দ করেছে সদর থানা পুলিশ। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) সন্ধ্যায় শহরের বাঁকাল স্কুল মোড় এলাকা থেকে এসব আম জব্দ করা হয়। এ ঘটনায় এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

আটক ব্যক্তির নাম মো. আব্দুল্লাহ গাজী (৪৫)। তিনি দেবহাটা উপজেলার গরাণবাড়িয়া গ্রামের আহমাদ আলীর ছেলে।

জানা যায়, সাতক্ষীরা থেকে বগুড়ায় নিয়ে যাওয়ার পথে শহরের বাঁকাল স্কুল মোড় এলাকায় একটি গাড়িতে করে আনা ৪৫ ক্যারেট (প্রায় ৯০০ কেজি) গোবিন্দভোগ আম আটক করে পুলিশ। পরে সদর উপজেলার সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে পৌরসভার রোলার দিয়ে জনসম্মুখে আমগুলো ধ্বংস করা হয়।

সাতক্ষীরা সদর উপজেলা কৃষি কর্মকর্তা মনির হোসেন বলেন, আমগুলোতে কেমিক্যাল মেশানো হয়েছিল এবং সেগুলো বগুড়া ও রংপুরে পাঠানো হচ্ছিল। আমাদের আমের যেমন সুনাম রয়েছে, তেমনি কিছু অসাধু ব্যবসায়ী তা নষ্ট করছে। প্রতারিত হচ্ছেন আমপ্রেমী ক্রেতারাও।

তিনি আরও বলেন, সাতক্ষীরা জেলা প্রশাসনের মাধ্যমে একটি ‘আম ক্যালেন্ডার’ নির্ধারণ করে দেওয়া হবে যাতে নির্দিষ্ট সময়ের আগে কেউ আম বাজারজাত করতে না পারে। প্রশাসনের এমন অভিযান অব্যাহত থাকবে।

এদিকে সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) অতীশ সরকার বলেন, শ্যামনগর থেকে দুটি বাসে করে আমগুলো রংপুরে নেওয়া হচ্ছিল। অভিযুক্ত ব্যক্তি নিজেই স্বীকার করেছেন তিনি স্প্রে করে আম পাকিয়েছেন এবং তা বিক্রির জন্য নিয়ে যাচ্ছিলেন।

তিনি আরও জানান, অভিযানে মোট ৪৫ ক্যারেট কার্বাইডযুক্ত আম জব্দ করা হয়েছে। অভিযুক্তকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অনাদায়ে তাকে এক মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

© All rights reserved © 2023 MatrivumiSongbad
Design & Developed BY N Host BD