বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০১:৫৯ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :

শ্রীলঙ্কা থেকে যুব বিশ্বকাপও সরিয়ে নিলো আইসিসি

মাতৃভূমি সংবাদ

নিজেস্ব প্রতিবেদক 

রাজনৈতিক হস্তক্ষেপের কারণে শ্রীলঙ্কান ক্রিকেটে যে খড়গ বসিয়েছিল আইসিসি, সেটি আরও দীর্ঘ হতে যাচ্ছে। এবার দেশটির কাছ থেকে বিশ্বকাপের আয়োজক স্বত্ব কেড়ে নিয়েছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি। আগামী বছরের জানুয়ারিতে শ্রীলঙ্কায় অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ আসর বসরা কথা ছিল। সেখান থেকে সরিয়ে টুর্নামেন্টটি আয়োজনের দায়িত্ব দেওয়া হয়েছে দক্ষিণ আফ্রিকাকে। আইসিসির এক জরুরি সভায় আজ (মঙ্গলবার) এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।গত রোববার ভারতের আহমেদাবাদে পর্দা নেমেছে ওয়ানডে বিশ্বকাপের। সেখানে স্বাগতিক ভারতকে হারিয়ে ষষ্ঠবারের মতো চ্যাম্পিয়ন হয়েছে অস্ট্রেলিয়া। ফাইনালের ভেন্যুতে এবার আইসিসির সভা অনুষ্ঠিত হচ্ছে। সেখানে আসন্ন অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ, লঙ্কান ক্রিকেট ও ওয়ানডে ফরম্যাটের ভবিষ্যৎ নিয়ে নতুন করে সিদ্ধান্ত নেওয়ার বিষয় আগেই শোনা গিয়েছিল।বিষয়টি নিশ্চিত করেছে ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজ। এর আগে ১০ নভেম্বর শ্রীলঙ্কান ক্রিকেটকে সাময়িক সময়ের জন্য নিষেধাজ্ঞা দেয় আইসিসি। দেশটির ক্রিকেট বোর্ডে রাজনৈতিক হস্তক্ষেপের কারণে তাদেরসদস্য পদ কেড়ে নেওয়া হয়েছে। আজকের বৈঠকেও বহাল রাখা হয়েছে সেই নিষেধাজ্ঞা। সহসাই লঙ্কানরা সদস্য ফিরে পাচ্ছে না বলেই সেখান থেকে আসন্ন বিশ্বকাপও সরিয়ে নেওয়ার এমন সিদ্ধান্ত।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

© All rights reserved © 2023 MatrivumiSongbad
Design & Developed BY N Host BD