শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৬:৪০ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :

শেরপুর জেলা বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত

মাতৃভূমি সংবাদ 

জেলা প্রতিনিধি

শেরপুর জেলা বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত করেছে কেন্দ্রীয় বিএনপি। বুধবার (২২ জানুয়ারি) রাতে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। শিগগিরই জেলা বিএনপির নতুন কমিটি ঘোষণা করা হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স।এর আগে গত ২ জানুয়ারি বৃহস্পতিবার রাতে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে শেরপুর জেলা বিএনপির আংশিক আহ্বায়ক কমিটি স্থগিত ঘোষণা করেন। পরে বিএনপির ভেরিফায়েড ফেসবুক পেজেও এসংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়, দলের গৃহীত এক সিদ্ধান্ত অনুযায়ী শেরপুর জেলা বিএনপির আংশিক আহ্বায়ক কমিটি স্থগিত করা হলো। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত শেরপুর জেলা বিএনপির নামে কোনো সাংগঠনিক কার্যক্রম চালানো যাবে না।উল্লেখ্য, গত বছরের ৩ নভেম্বর আগের কমিটি বিলুপ্ত করে মো. হজরত আলীকে আহ্বায়ক, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট সিরাজুল ইসলামকে সদস্যসচিব ও জেলা ছাত্রদলের সাবেক সভাপতি আব্দুল আওয়াল চৌধুরীকে যুগ্ম আহ্বায়ক করে জেলা বিএনপির তিন সদস্যের আংশিক আহ্বায়ক কমিটি গঠন করা হয়। মাত্র দুই মাসের মাথায় এই কমিটি স্থগিত করা হয়।এ ব্যাপারে বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন, দলীয় নির্দেশনা মেনেই শেরপুর জেলা বিএনপির স্থগিতকৃত আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে এবং শিগগিরই নতুন একটি কমিটি দেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

© All rights reserved © 2023 MatrivumiSongbad
Design & Developed BY N Host BD