বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১১:০৪ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :

শেরপুরে বাস পুকুরে উল্টে আহত ২০, শিশু নিখোঁজ

মাতৃভূমি সংবাদ 

জেলা প্রতিনিধী

শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পুকুরে পড়ে অন্তত ২০ জন আহত হয়েছেন। এ ঘটনায় এক শিশু নিখোঁজ রয়েছে। বৃহস্পতিবার (৭ আগস্ট) দুপুরে উপজেলার খৈলকুড়া এলাকায় শেরপুর-ঝিনাইগাতী সড়কে এই দুর্ঘটনা ঘটে।আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। স্থানীয়রা তাৎক্ষণিকভাবে আহতদের উদ্ধার করে ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। নিখোঁজ শিশুটিকে উদ্ধারে ফায়ার সার্ভিস ও পুলিশ যৌথভাবে অভিযান চালাচ্ছে। প্রত্যক্ষদর্শীরা জানায়, দুর্ঘটনাকবলিত বাসটি ‘আকাশ বিকাশ’ পরিবহনের বাসটিতে প্রায় ৩০-৩৫ জন যাত্রী ছিল। চালক হঠাৎ নিয়ন্ত্রণ হারালে বাসটি রাস্তার পাশের একটি বড় পুকুরে পড়ে যায়। দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশরাফুল আলম রাসেল, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল আমিন এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন মাস্টার আব্দুল মান্নান। তারা উদ্ধার কার্যক্রম তদারকি করছেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় লোকজন ও স্বজনরা উদ্ধার কাজে অংশ নিচ্ছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

© All rights reserved © 2023 MatrivumiSongbad
Design & Developed BY N Host BD