বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১২:০৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :

লক্ষ্মীপুরে ভেজাল ড্রিংক উৎপাদন, লাখ টাকা জরিমানা

মাতৃভূমি সংবাদ 

নিজেস্ব প্রতিবেদক

লক্ষ্মীপুরে অনুমোদন ব্যতীত ম্যাংগো ড্রিংক পাউডার উৎপাদন করায় এক প্রতিষ্ঠানকে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে লক্ষ্মীপুর বিসিক শিল্পনগরী এলাকা এ অভিযান চালানো হয়। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল সিদ্দিকার নেতৃত্বে অভিযানে জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা সুমধু চক্রবর্তী উপস্থিত ছিলেন। জেলা প্রশাসন জানায়, জনস্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতকরণে লক্ষ্মীপুর শহরের বিসিক শিল্পনগরী এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। আশরাফ ফুড নামে ম্যাংগো ড্রিংক পাউডার উৎপাদনকারী প্রতিষ্ঠানকে ট্রেড লাইসেন্স ও বিএসটিআই অনুমোদন ব্যতীত ভেজাল খাদ্য ও পানীয় তৈরি করে আসছিল। ভেজাল খাদ্য ও পানীয় উৎপাদনে প্রতিষ্ঠানটি একাধিক লোগো ব্যবহার কর আসছে। এ অপরাধে প্রতিষ্ঠান মালিক শাহিনকে ১ লাখ টাকা জরিমানা ও ভেজাল পণ্য জব্দ করে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়।লক্ষ্মীপুর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. মেজবা উল আলম ভূঁইয়া বলেন, জনস্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতকরণে অভিযানটি পরিচালনা করা হয়। জনস্বার্থে জেলা প্রশাসনের নেতৃত্বে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

© All rights reserved © 2023 MatrivumiSongbad
Design & Developed BY N Host BD