বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৭:১৮ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :

রামুর কচ্ছপিয়াতে মন্দিরে এই প্রথম কোন জেলা প্রশাসক ও এসপি গেলেন,খুঁশি হলেন পূজারীরাও

মাতৃভুমি সংবাদ

রিপোর্টারঃ মো সাহাদাত

শত বছর পুরোনো মন্দিরটিতে এই প্রথম সরেজমিন আসলেন খোঁজ-খবরও নিলেন ককসবাজারের কোন জেলা প্রশাসক ও এসপি। যাতে আকাশ ছোঁয়া খুশি হলেন এই মন্দিরের পূজারীরাও। রোববার ( ২২ অক্টোবর) সন্ধ্যায় ককসবাজার জেলার দূর্গম কচ্ছপিয়া ইউনিয়নের পূর্ব তিতারপাড়া সার্ব জনীন শ্রী শ্রী দুর্গা মন্দিরে। পরিদর্শনকালে জেলা প্রশাসক মো: শাহী শাহী ইমরান বলেন,সনাতন ধর্মাবলম্বীদের দূর্গা উৎস চলছে দেশব্যাপী। ককসবাজার জেলাতেও এ উৎসব চলছে মহাধুমধামে। তিনি পুরো জেলার সব মন্দিরের খোঁজ নিচ্ছেন। তারই ধারাবাহিকতায় গর্জনিয়া-কচ্ছপিয়ায় এসে পূজারীদের খোঁজ নেয়া। তিনি এখানে এসে জেনেছেনপরিবেশ খুবই ভালো।যদিও এলাকাটি অতি দুর্গম। তিনি আরো বলেন,ধর্ম যার যার উৎসব সবার। এ উৎসবে সকলের সহযোগীতা দরকার। আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনী নিরাপত্তায় নিয়োজিত রয়েছে। কঠোর নিরাপত্তা বলয়ে এ দূর্গোৎসব পালনে প্রশাসন সব ব্যবস্থা নেয়া হয়েছে। নির্বিগ্নে এ উৎসব পালন করতে তিনি পূজারীদের আশ্বস্থ করেন। এ সময়। তার সফর সঙ্গি হিসেবে ছিলেন, জেলা পুলিশ সুপার (এসপি) মাহফুজুল ইসলাম,রামু থানার অফিসার ইনচার্জ মো: তাহের দেওয়ান,কচ্ছপিয়ার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবু মো: ইসমাঈল নোমান, গর্জনিয়া পুলিশ ফাঁড়ির আইসি মো: সাইফুল ইসলাম প্রমূখ

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

© All rights reserved © 2023 MatrivumiSongbad
Design & Developed BY N Host BD