বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:১৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
আদালতে হাজিরা দিয়ে ফেরার পথে যুবক গুলিবিদ্ধ চট্টগ্রামে ৪৫০ বোতল ফেনসিডিল উদ্ধার মামলায় একজনের যাবজ্জীবন খুলনায় একদিনে ডেঙ্গু ও সন্দেহজনক হামে ৮ জনের মৃত্যু দেশে ফিরলে শেখ হাসিনাকে মব বা বেআইনি পরিস্থিতির মুখোমুখি হতে হবে না প্রধানমন্ত্রী দেশে ফেরার পর আইজিপির বিষয়ে সিদ্ধান্ত: তথ্য উপদেষ্টা সরকারি দপ্তর তথ্য না দিলে তথ্য কমিশনে যাওয়ার পরামর্শ তথ্য উপদেষ্টার ১ ঘণ্টা বিদ্যুৎবিহীন সচিবালয়, ব্যাহত দাপ্তরিক কার্যক্রম স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে চীন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্সের সাক্ষাৎ কেরানীগঞ্জে প্লাস্টিক কারখানায় আগুন: নিহত বেড়ে ২ ভোটের জন্য নয়, মানুষের ভাগ্য উন্নয়নে রাজনীতি করে বিএনপি: সমাজকল্যাণমন্ত্রী

রামপুরা ব্রিজের নিচে ভাসমান অবস্থায় বৃদ্ধের মরদেহ উদ্ধার

মাতৃভূমি সংবাদ 

নিজেস্ব প্রতিবেদক

রাজধানীর রামপুরা ব্রিজের নিচে ভাসমান অবস্থায় এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম মো. আলম মুন্সি। বয়স ৭২ বছর।

মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল ১১ টার দিকে রামপুরা ব্রিজের নিচে মরদেহটি ভাসতে দেখা যায়। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।

রামপুরা থানার ওসি জাহাঙ্গীর আলম বলেন, রামপুরা ব্রিজের নিচে একটি মরদেহ ভাসতে থাকার খবর পায় পুলিশ। খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পৌঁছায় পুলিশের একটি দল। পরে সেখান থেকে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়।

ওসি বলেন, ব্রিজের নিচে মরদেহটির অবস্থানের কারণে সেটি উদ্ধার করতে কিছুটা সময় লেগেছে। মরদেহের পরিচয় সনাক্ত করা হয়েছে। তার নাম আলম মুন্সি। তার বাড়ি বরিশাল ভান্ডারিয়ায়। নিহতের পরিবারকে খোঁজ করা হচ্ছে। রামপুরা থানার ওসি জানান, সুরতহালে মৃতের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে তিনি কীভাবে পানিতে পড়ে গেলেন, তা খতিয়ে দেখা হচ্ছে। এ ব্যাপারে আইনানুগ পদক্ষেপ প্রক্রিয়াধীন।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

Categories

© All rights reserved © 2023 MatrivumiSongbad
Design & Developed BY N Host BD