বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১১:৩৬ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :

রাজবাড়ীডে ১০৬টি হারানো মোবাইল ফিরে পেলেন প্রকৃত মালিকরা

মাতৃভূমি সংবাদ 

জেলা প্রতিনিধি

রাজবাড়ীতে ১০৬টি হারানো মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করেছে জেলা পুলিশ। বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে প্রকৃত মালিকদের কাছে মোবাইল ফোন হস্তান্তর করেন পুলিশ মোহাম্মদ মনজুর মোরশেদ।

জানা গেছে, জেলার ৫টি থানার জিডির সূত্র ধরে রাজবাড়ী সদর থানার ৪৬টি, গোয়ালন্দঘাট থানার ১৪টি, পাংশা মডেল থানার ৯টি, কালুখালী থানার ২৪টি ও বালিয়াকান্দি থানার ১৩টিসহ মোট ১০৬টি হারানো মোবাইল রাজবাড়ীসহ বিভিন্ন জেলা থেকে উদ্ধারপূর্বক যাচাই-বাছাই করে প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করা হয়।

এ সময় পুলিশ সুপার মোহাম্মদ মনজুর মোরশেদ বলেন, জেলা পুলিশ রাজবাড়ী অন্যান্য আইন-শৃঙ্খলা ডিউটির পাশাপাশি প্রান্তিক মানুষের হারানো মোবাইল উদ্ধার ও সাইবার ক্রাইম মনিটরিং করে থাকে। রাজবাড়ী জেলার প্রতিটি থানায় মোবাইল হারানো জিডি, বিকাশ প্রতারণা ও ফেসবুক সংক্রান্তে জিডি হয়। জিডির প্রেক্ষিতে সাইবার ক্রাইম মনিটরিং সেলের একটি চৌকস টিম মোবাইল উদ্ধার, বিকাশ প্রতারণা, ফেসবুক হ্যাকসহ অন্যান্য সাইবার অপরাধ সম্পকে সর্বদা নজরদারি করে থাকে।

হারানো মোবাইলের প্রকৃত মালিকগণ তাদের মোবাইল ফিরে পেয়ে আবেগ প্রবণ হয়ে পড়েন। তারা বলেন, আজ পুলিশের প্রতি আস্থা বহুগুণে বেড়ে গেল। তারা রাজবাড়ী জেলা পুলিশকে আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়ে তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) তাপস কুমার পালসহ জেলা পুলিশ রাজবাড়ীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

© All rights reserved © 2023 MatrivumiSongbad
Design & Developed BY N Host BD