মাতৃভুমি সংবাদ
রিপোর্টারঃ সাগর আহমেদ
রাজধানীর শ্যামলীতে পুলিশের গাড়িসহ বাসে আগুন ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। আজ শনিবার দুপুর ১টার দিকে শ্যামলী শিশু পার্কের সামনে ১টি বাস, ১টি মোটরসাইকেলে আগুন দেওয়া হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানায়, একদল লোক মিছিল নিয়ে এসে ১টি বাস ও ১টি মোটরসাইকেলে আগুন দেয়। তারপর মিছিল নিয়ে টার্নিং পয়েন্টে এসে পুলিশের গাড়িতেও আগুন দেয়।এছাড়া পুলিশের গাড়িসহ আরও ৫-৬টি গাড়ি ভাঙচুর করেছে তারা। তারা দ্রুত ঘটনাস্থল থেকে সরে যায়। এ ব্যাপারে কথা হলে অতিরিক্ত জেলা প্রশাসক রুবাইয়াত জামান জানান, ‘প্রায় ৩০০ বিএনপি নেতাকর্মী মিছিল নিয়ে এসে বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর ও আগুন দেয়।শেরে বাংলা থানার ডিউটি অফিসার ইশরাত জাহান বলেন, ‘ভাঙচুর ও আগুনের ঘটনার খবর পেয়েছি। আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তারা সেখানে যাচ্ছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনাস্থল থেকে ৩ জনকে আটক করেছে পুলিশ। তবে এ বিষয়ে এখনো পুলিশের বক্তব্য পাওয়া যায়নি।
Leave a Reply