বুধবার, ০৩ জুন ২০২৬, ০৮:৪৪ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
মোহাম্মদপুরে চাপাতি ঠেকিয়ে ছিনতাই : দুই আসামি ৩ দিনের রিমান্ডে চট্টগ্রাম শিপইয়ার্ডে ৬০ কোটি টাকার আমদানি করা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা বাংলাদেশের মানুষ কোনোভাবেই পুশ ইন মেনে নেবে না : নাসীরুদ্দীন পাটওয়ারী রাতের মধ্যে ৯ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কতা বিদ্যুতের দাম কত বাড়ছে? জানা যাবে বুধবার একনজরে ফুটবল বিশ্বকাপের ৪৮ দলের চূড়ান্ত স্কোয়াড দাম কমেছে এলপি গ্যাসের জটিল রোগে অনুদান ১ লাখ টাকা করার উদ্যোগ নিয়েছে সরকার : ডা. জাহিদ হোসেন চট্টগ্রামে ইস্টার্ন রিফাইনারির কার্যালয় ঘেরাও করে শ্রমিকদের বিক্ষোভ এইচএসসি : সব কেন্দ্রের সিসি ক্যামেরা ইন্টারনেটে সংযুক্ত থাকতে হবে

বিশ্বম্ভরপুর থানা পুলিশের অভিযানে ইয়াবাসহ-১ মাদক কারবারি গ্রেফতার

মাতৃভূমি সংবাদ 

রিপোর্টার : আমির হোসেন

সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর থানার দিগেন্দ্র বর্মন ডিগ্রি কলেজের পাশে পুলিশের বিশেষ অভিযানে ১৫০(একশত পঞ্চাশ) পিছ ইয়াবা ট্যাবলেট সহ একজন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
বিশ্বম্ভরপুর থানার ইনচার্জ শ্যামল চন্দ বনিক এর নির্দেশনায় ১০ এপ্রিল রাত আনুমানিক ১২:৩০ ঘটিকার সময় এসআই(নিঃ) মতিয়ার, এসআই শংকর দাশ ও এএসআই তাজউদ্দীন আহমদ সহ সংগীয় ফোর্স থানা এলাকায় বিশেষ অভিযান ডিউটি করা কালীন সময় দিগেন্দ্র বর্মন ডিগ্রি কলেজের গেইট সংলগ্ন একটি ছোট ঘরে অভিযান পরিচালনা করে আসামী রাজিব খান(৪০)কে গ্রেফতার করে। তৎক্ষনাৎ তার নিকট হতে ১৫০(একশত পঞ্চাশ) ইয়াবা ট্যাবলেট ও ইয়াবা বিক্রয়ের নগদ ১০০০০/=(দশ হাজার) উদ্ধার ও জব্দ করেন বিশ্বম্ভরপুর থানা পুলিশ। গ্রেফতারকৃত আসামির নাম রাজিব খান (৪০) পিতা-মৃত আব্দুর রশিদ খান গ্রাম-চানপুর থানা-বিশ্বম্ভরপুর জেলা-সুনামগঞ্জ। বিশ্বম্ভরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শ্যামল চন্দ্র বনিক জানান, আসামি রাজিব খান একজন পেশাদার মাদক বিক্রেতা। তার নামে একাধিক মাদক মামলা রয়েছে। আমার থানার একটি চৌকস টিম অনেক দিন তাকে নজরে রেখে আজ ইয়াবা ও ইয়াবা বিক্রয়ের টাকা সহ গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে নিয়মিত মামলা রুজু পূর্বক বিজ্ঞ আদালতে সোর্পদ করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

© All rights reserved © 2023 MatrivumiSongbad
Design & Developed BY N Host BD