বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৫:১৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :

রাঙ্গুনিয়ায় রাস্তা পার হতে গিয়ে দুর্ঘটনায় এক ব্যক্তির মৃত্যু

মাতৃভূমি সংবাদ 

নিজেস্ব প্রতিনিধী

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় সড়ক পার হতে গিয়ে মোটরসাইকেলের ধাক্কায় এক ব্যক্তি নিহত হয়েছেন। তাঁর নাম লিয়াকত আলী (৫০)। তাঁর বাড়ি উপজেলার মরিয়মনগর ইউনিয়নের ফরাশপাড়া গ্রামে। গতকাল সোমবার দিবাগত রাত দুইটার দিকে উপজেলার চট্টগ্রাম-কাপ্তাই সড়কের মরিয়মনগর চৌমুহনী এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত লিয়াকত পেশায় বাবুর্চি। প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা গেছে, লিয়াকত পেশাগত দায়িত্ব পালন শেষে ঘরে ফিরছিলেন। সড়ক পার হতে গিয়ে হঠাৎ দ্রুতগামী একটি মোটরসাইকেল তাঁকে ধাক্কা দিলে তিনি মাটিতে পড়ে আহত হন। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। জানতে চাইলে রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা চন্দন কুমার চক্রবর্তী বলেন, নিহত ব্যক্তির পরিবারের পক্ষ থেকে কেউ মামলা করতে আগ্রহী নন। লাশ বিনা ময়নাতদন্তে দাফনের জন্য আবেদন করেছেন স্বজনেরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

© All rights reserved © 2023 MatrivumiSongbad
Design & Developed BY N Host BD