মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :

যাত্রীবেশে চালকের গলা কেটে ইজিবাইক নিয়ে গেল দুর্বৃত্তরা

মাতৃভূমি সংবাদ 

জেলা প্রতিনিধী

নীলফামারীর সৈয়দপুরে আশরাফুল আলম (২৫) নামে এক চালকের গলা কেটে ইজিবাইক নিয়ে গেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (৪জুন) রাত ১১টার দিকে বোতলাগাড়ী ইউনিয়নের চান্দিয়ার ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় চালক গুরুতর আহত হয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আশরাফুল ইসলাম সৈয়দপর পৌর শহরের মিস্ত্রি পাড়া এলাকার হায়দার আলীর ছেলে। বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন সৈয়দপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে ওই চালক তার ইজিবাইক নিয়ে শহরের দিকে যাচ্ছিলেন। এ সময় দুর্বৃত্তরা যাত্রীবেশে তার ইজিবাইকে উঠেন। সেটি চান্দিয়ার ব্রিজ এলাকায় পৌঁছালে ইজিবাইকটি থামিয়ে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন দুর্বৃত্তরা। সেটিতে বাধা দিলে তারা ধারালো অস্ত্র দিয়ে চালকের গলা কেটে ইজিবাইকটি ছিনিয়ে নিয়ে যায়। পরে স্থানীয়রা টের পেয়ে তাকে উদ্ধার করে সৈয়দপুর ১০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ওসি আরও জানায়, রাতে এক ইজিবাইক চালককে গলা কাটা অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন। চালক হাসপাতালে চিকিৎসাধীন আছেন।এ বিষয়ে এখনো পরিবারের লোকজন কেউ অভিযোগ দেয়নি দিলে ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

© All rights reserved © 2023 MatrivumiSongbad
Design & Developed BY N Host BD