বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৮:০৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :

যশোর সদর উপজেলার ভাইস চেয়ারম্যান বিপুলকে আ.লীগ থেকে বহিষ্কার

মাতৃভূমি সংবাদ 

নিজেস্ব প্রনিনিধী

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক লাইভে সংগঠনবিরোধী মিথ্যাচার, কুরুচিপূর্ণ বক্তব্য দেওয়ায় যশোর জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন বিপুলকে প্রাথমিকভাবে আওয়ামী লীগের সদস্য পদ থেকে বহিষ্কার করা হয়েছে। যশোর জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক নবী নওয়াজ মো. মজিবুদ্দৌলা সরদার কনক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন। রোববার (২৪ মার্চ) বিকেলে জেলা আওয়ামী লীগের কার্যালয়ে এক জরুরি সভায় সকলের সম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম মিলন। সভা পরিচালনা করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার। একই সঙ্গে সভায় সিদ্বান্ত হয় ভবিষ্যতে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের কোনো স্থানে তাকে যেন সদস্য পদ না দেওয়া হয় এমন সুপারিশ করা হবে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির কাছে। সভায় আরও উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ আলী রায়হান, অ্যাডভোকেট এ বি এম আহসানুল হক, মেহেদী হাসান মিন্টু ও এস এম হুমায়ন কবির কবু, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মনিরুল ইসলাম ও মীর জহুরুল হক, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট গাজী আব্দুল কাদের, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আবু সেলিম রানা, তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক ফারুক আহমেদ কচি, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুখেন মজুমদার, দপ্তর সম্পাদক মজিবুদ্দৌলা কনক, প্রচার ও প্রকাশনা সম্পাদক মুন্সী মহিউদ্দিন, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ হারুনুর রশিদ, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক জিয়াউল হাসান হ্যাপী, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক শেখ আতিকুর বাবু, শ্রম সম্পাদক কাজী আবদুস সবুর হেলাল, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. এম এ বাসার, সাংগঠনিক সম্পাদক এস এম আফজাল হোসেন, মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরী, উপ-দপ্তর সম্পাদক ওহিদুল ইসলাম তরফদার, উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক লুৎফুল কবীর বিজু, উপদেষ্টা পরিষদের সদস্য গোলাম মোস্তফা খোকনসহ আরও অনেকে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

© All rights reserved © 2023 MatrivumiSongbad
Design & Developed BY N Host BD