বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১২:৪১ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :

মৌলভীবাজার জেলা বিএনপির ১০টি ইউনিটের নেতৃত্বে যারা

মাতৃভূমি সংবাদ 

নিজেস্ব প্রতিবেদক

মৌলভীবাজার জেলা বিএনপির পাঁচটি উপজেলা ও পাঁচটি পৌরসভার আহ্বায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। সোমবার (২০ জানুয়ারি) রাতে জেলা বিএনপির আহ্বায়ক ফয়জুল করিম ময়ূন ও সদস্যসচিব আব্দুর রহিম রিপনের যৌথ স্বাক্ষরিত প্যাডে এসব কমিটির অনুমোদন দেওয়া হয়।এর মধ্যে মৌলভীবাজার সদর উপজেলা বিএনপির আহ্বায়ক পদে বদরুল আলম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক পদে মুহিতুর রহমান হেলাল, যুগ্ম আহ্বায়ক পদে মারুফ আহমদের নাম ঘোষণা করা হয়েছে।মৌলভীবাজার পৌর বিএনপির আহ্বায়ক সৈয়দ মমশাদ আহমদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সারওয়ার মজুমদার ইমন, যুগ্ম আহ্বায়ক মনোয়ার আহমদ রহমান।জুড়ী উপজেলা বিএনপির আহ্বায়ক মো. মোস্তাকিম হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাজী মাসুম রেজা, যুগ্ম আহ্বায়ক মতিউর রহমান চুনু ও হাজী হেলাল উদ্দিন।কুলাউড়া উপজেলা বিএনপির আহ্বায়ক রেদওয়ান খান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক বদরুল হোসেন খান, যুগ্ম আহ্বায়ক আব্দুল জলিল জামাল ও শওকতুল ইসলাম শকু।কুলাউড়া পৌর বিএনপির আহ্বায়ক খন্দকার মুহিবুর রহমান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল মন্নান।শ্রীমঙ্গল পৌর বিএনপির আহ্বায়ক মো. শামীম আহমদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মিলাদ হোসেন মিরাশদার, যুগ্ম আহ্বায়ক এ রাশেদুল হাসান ও আব্দুল জব্বার (আজাদ)।বড়লেখা উপজেলা বিএনপির আহ্বায়ক জয়নাল আবেদীন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক নছিব আলী, যুগ্ম আহ্বায়ক মুজিবুর রহমান খছরু।বড়লেখা পৌর বিএনপির আহ্বায়ক মীর মখলিছুর রহমান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. মোহাচ্ছান বাদল, যুগ্ম আহ্বায়ক আব্দুল হাফিজ (ললন)।কমলগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক অলি আহমদ খান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন বাবু, যুগ্ম আহ্বায়ক আবুল হোসেন।জেলা বিএনপির আহ্বায়ক ফয়জুল করিম ময়ূন বলেন, আহ্বায়ক কমিটিতে দলের ত্যাগীদের যথাযথ মূল্যায়ন করা হয়েছে। আগামী দুই থেকে তিন দিনের মধ্যে শ্রীমঙ্গল ও রাজনগর উপজেলা কমিটি অনুমোদন করা হবে। ঘোষিত এসব কমিটি তৃণমূলে দলকে শক্তিশালী করার লক্ষ্যে ওয়ার্ড থেকে ইউনিয়ন, ইউনিয়ন থেকে উপজেলা ও পৌর কমিটি সম্মেলনের মাধ্যমে গঠন করা হবে। ঘোষিত এসব কমিটিকে আগামী দুই মাসের মধ্যে ওয়ার্ড ও ইউনিয়ন বিএনপির সম্মেলন সম্পন্ন করতে হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

© All rights reserved © 2023 MatrivumiSongbad
Design & Developed BY N Host BD