শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৬:৪৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :

মৌমাছির কামড়ে যুবকের মৃত্যু, আহত ১৭

মাতৃভূমি সংবাদ 

জেলা প্রতিনিধি

ফরিদপুরের মধুখালীতে মৌমাছির কামড়ে সুশান্ত কুমার সাহা (৩৮) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। এ সময় আরও অন্তত ১৭ জন আহত হয়েছেন।শনিবার (২৫ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে মধুখালী পৌরসভার পাঁচ নম্বর ওয়ার্ডের পশ্চিম গাড়াখোলা এলাকায় (থানার পেছনে) এ ঘটনা ঘটে। নিহত সুশান্ত কুমার সাহা মধুখালী পৌরসভার পশ্চিম গাড়াখোলা এলাকার পরিমল কুমার সাহার ছেলে।এলাকাবাসী সূত্রে জানা গেছে, মধুখালীর পশ্চিম গাড়াখোলা এলাকায় একটি গাছে মৌমাছির চাক ছিল। ওই চাকে কোনো এক পাখি আক্রমণ করে। এ সময় মৌমাছির দল পথচারীদের কামড়ে আহত করে। মৌমাছির কামড়ে অন্তত ১৮ জন আহত হন। আহতদের মধ্যে পশ্চিম গাড়াখোলা এলাকার দেবেশ দাসের ছেলে শান্ত দাস (২৫) ও নান্নু শেখের ছেলে মহসিন শেখকে (১৭) ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।ঘটনার সত্যতা নিশ্চিত করে মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) কবির সরদার বলেন, হাসপাতালে আনার আগেই সুশান্ত সাহার মৃত্যু হয়েছে। তার শরীরে অন্তত ৩৫ থেকে ৪০টি কামড়ের চিহ্ন দেখা যায়। এ ছাড়া দুইজনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

© All rights reserved © 2023 MatrivumiSongbad
Design & Developed BY N Host BD