শনিবার, ১৩ জুন ২০২৬, ০৩:১৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
হাছন রাজাকে উৎসর্গ করে অনুষ্ঠিত হলো ‘সংস অব বেঙ্গল’ ইরান ও যুক্তরাষ্ট্রের চুক্তি নিয়ে বড় বার্তা পাকিস্তানের প্রধানমন্ত্রীর পটুয়াখালীতে বড় পর্দায় বিশ্বকাপ খেলা দেখা বন্ধ চার দিনের ব্যবধানে ফের ভূমিকম্পে কাঁপল সিলেট প্রসঙ্গ ব্রাজিল-আর্জেন্টিনা: তানজিকার সঙ্গে স্বামীর ‘শান্তি চুক্তি’! অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ে টাইগারদের প্রধানমন্ত্রীর অভিনন্দন পদ্মা নদীতে স্পিডবোট আটকে ডাকাতি জর্ডানের ঘাঁটিতে সরাসরি মিসাইল আঘাত হানার দাবি ইরানের নারী ফুটবলার ঋতুপর্ণাকে বাড়ি তৈরিতে আর্থিক অনুদান দিলেন প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রে বিএসইসির নতুন চেয়ারম্যান, ভারপ্রাপ্ত দায়িত্বে তানভীর হাবিব

মেট্রোরেল চলাচলে ২০ মিনিট বাড়ছে রাত থেকে

মাতৃভূমি সংবাদ 

নিজস্ব প্রতিবেদক

যাত্রীদের সুবিধার কথা বিবেচনায় নিয়ে রাতের বেলায় মেট্রোরেল চলাচলের সময় আরও ২০ মিনিট বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে মেট্রোরেল নির্মাণ ও পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। এসময় একটি ট্রেন দুটি ট্রিপ দেবে, যা লাস্ট ট্রিপ বলে গণ্য হবে। রোববার (৭ জুন) রাত থেকে নতুন সময়সূচি কার্যকর হচ্ছে। বিষয়টি আনুষ্ঠানিকভাবে এখনও সংবাদ মাধ্যম ও জনসাধারণকে জানায়নি ডিএমটিসিএল। তবে তাদের ওয়েবসাইটে আজ দুপুর ২টা ৫ মিনিটে নতুন শিডিউল আপডেট করা হয়েছে। এবং মেট্রোরেল কর্মীদের সঙ্গে কথা বলে বিষয়টি জানা গেছে। এর আগে গত ২ জুন উত্তরা ও মতিঝিল– উভয় প্রান্ত থেকে সর্বশেষ ট্রেন ছাড়ার সময় ২০ মিনিট বাড়ানোর প্রস্তাব অনুমোদন পায়। ফলে আজ থেকে সপ্তাহের সাত দিনই উত্তরা থেকে শেষ ট্রেন ছাড়বে রাত ৯টা ৫০ মিনিটে এবং মতিঝিল থেকে রাত ১০টা ৩০ মিনিটে। আগে উত্তরা উত্তর স্টেশন থেকে শেষ ট্রেন ছাড়তো রাত সাড়ে ৯টায় এবং মতিঝিল থেকে রাত ১০টা ১০ মিনিটে। তবে অতিরিক্ত এই ২০ মিনিট সময়ের মধ্যে নতুন কোনো ট্রেন যুক্ত করা হচ্ছে না। বিদ্যমান সূচির ধারাবাহিকতায় ২০ মিনিট হেডওয়ে বজায় রেখেই একটি ট্রেন ‘শেষ ট্রেন’ হিসেবে উভয় প্রান্ত থেকে পরিচালিত হবে বলে জানিয়েছে ডিএমটিসিএল। ডিএমটিসিএলের একাধিক কর্মী  জানিয়েছেন, আজ রাতে ট্রেন আরও ২০ মিনিট চলবে, এ বিষয়ে সব প্রস্তুতি নেওয়া হয়েছে। বর্তমানে উত্তরা উত্তর থেকে প্রথম ট্রেন সকাল ৬টা ৩০ মিনিটে এবং মতিঝিল থেকে প্রথম ট্রেন সকাল ৭টা ১৫ মিনিটে যাত্রা চলাচল করছে। আজ থেকে উত্তরা উত্তর থেকে সর্বশেষ ট্রেন রাত ৯টা ৫০ মিনিটে এবং মতিঝিল থেকে সর্বশেষ ট্রেন রাত ১০টা ৩০ মিনিটে ছেড়ে যাবে। এছাড়া শুক্রবার ব্যতিত বিকেল ৩টা পর্যন্ত মতিঝিল স্টেশনের প্ল্যাটফর্ম-১ থেকে ট্রেন ছাড়বে, আর এরপর থেকে ট্রেন মতিঝিল স্টেশনের প্ল্যাটফর্ম-২ থেকে ছাড়বে। উল্লেখ্য, ২০২২ সালের ২৮ ডিসেম্বর রাজধানী ঢাকায় আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে দেশের প্রথম মেট্রোরেল। শুরুতে এমআরটি লাইন-৬ এর উত্তরা উত্তর থেকে আগারগাঁও অংশে সীমিত পরিসরে ট্রেন চলাচল করত। পরে পর্যায়ক্রমে একটি একটি করে স্টেশন চালু করা হয় এবং সেবার পরিধি বাড়ানো হয়।সর্বশেষে ২০২৩ সালের ৩১ ডিসেম্বর মতিঝিল পর্যন্ত সব স্টেশনে যাত্রী ওঠানামা শুরু হলে উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত রুটে মেট্রোরেল সেবা চালু হয়। তবে নির্মাণাধীন কমলাপুর স্টেশন চালু হওয়ার পর এমআরটি লাইন-৬ এর পূর্ণাঙ্গ কার্যক্রম সম্পন্ন হবে।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

Categories

© All rights reserved © 2023 MatrivumiSongbad
Design & Developed BY N Host BD