শনিবার, ১৩ জুন ২০২৬, ০৩:২০ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
হাছন রাজাকে উৎসর্গ করে অনুষ্ঠিত হলো ‘সংস অব বেঙ্গল’ ইরান ও যুক্তরাষ্ট্রের চুক্তি নিয়ে বড় বার্তা পাকিস্তানের প্রধানমন্ত্রীর পটুয়াখালীতে বড় পর্দায় বিশ্বকাপ খেলা দেখা বন্ধ চার দিনের ব্যবধানে ফের ভূমিকম্পে কাঁপল সিলেট প্রসঙ্গ ব্রাজিল-আর্জেন্টিনা: তানজিকার সঙ্গে স্বামীর ‘শান্তি চুক্তি’! অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ে টাইগারদের প্রধানমন্ত্রীর অভিনন্দন পদ্মা নদীতে স্পিডবোট আটকে ডাকাতি জর্ডানের ঘাঁটিতে সরাসরি মিসাইল আঘাত হানার দাবি ইরানের নারী ফুটবলার ঋতুপর্ণাকে বাড়ি তৈরিতে আর্থিক অনুদান দিলেন প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রে বিএসইসির নতুন চেয়ারম্যান, ভারপ্রাপ্ত দায়িত্বে তানভীর হাবিব

বিটিভিকে ফিফা বিশ্বকাপের সম্প্রচারস্বত্ব ক্রয়ের অনুমোদন সরকারের

মাতৃভূমি সংবাদ 

বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) জন্য ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সর্বমাধ্যম (অল মিডিয়া) সম্প্রচারস্বত্ব সরাসরি ফিফা থেকে ক্রয়ের একটি প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।

বাংলাদেশ সচিবালয়ে অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত চলতি বছরের সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ২৫তম সভায় এ অনুমোদন দেওয়া হয়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সরাসরি ক্রয় পদ্ধতির (ডিপিএম) মাধ্যমে ফিফার কাছ থেকে এই সম্প্রচারস্বত্ব ক্রয়ের অনুমোদন চেয়ে কমিটির কাছে প্রস্তাবটি উপস্থাপন করে।

প্রস্তাব অনুযায়ী, এ সম্প্রচারস্বত্ব ক্রয়ে মোট চুক্তি মূল্য নির্ধারণ করা হয়েছে ৭২ কোটি ৭১ লাখ টাকা।

প্রস্তাবের আওতায়, বিটিভি ফিফা বিশ্বকাপ ২০২৬-এর ‘অল মিডিয়া রাইটস’ অর্জন করবে। যার ফলে রাষ্ট্রীয় এই সম্প্রচার মাধ্যমটি বিভিন্ন প্ল্যাটফর্মে টুর্নামেন্টের পূর্ণাঙ্গ সম্প্রচার ও অনুষ্ঠান প্রচার করতে পারবে।

কর্মকর্তারা জানিয়েছেন, কমিটি প্রস্তাবটির কারিগরি ও আর্থিক দিকসহ সার্বিক বিষয় পর্যালোচনা করে এটি অনুমোদনের সুপারিশ করেছে।

আন্তর্জাতিক ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা’র সঙ্গে সরাসরি এই ক্রয় প্রক্রিয়াটি সম্পন্ন করা হবে।

সরকারি সম্প্রচার সেবার মাধ্যমে দেশের মানুষের কাছে আন্তর্জাতিক ক্রীড়ার বড় বড় আসর পৌঁছে দেওয়ার সরকারের অঙ্গীকারের প্রতিফলনই এই উদ্যোগ।

প্রক্রিয়াটি চূড়ান্ত হওয়ার পর, দেশব্যাপী ফুটবলপ্রেমীরা বিটিভির মাধ্যমে ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সরাসরি সম্প্রচার এবং এর সঙ্গে সম্পর্কিত অন্যান্য অনুষ্ঠান উপভোগ করতে পারবেন।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

Categories

© All rights reserved © 2023 MatrivumiSongbad
Design & Developed BY N Host BD