মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৩:০৬ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :

মুন্সীগঞ্জে স্বামী স্ত্রী বিষ খেলেন

মাতৃভূমি সংবাদ 

জেলা প্রতিনিধী

মুন্সীগঞ্জের সিরাজদিখানে পারিবারিক কলহের জেরে বিষপানের ৫ দিন পর চিকিৎসাধীন অবস্থায় স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। শনিবার (৯ আগস্ট) সকাল ৯টার দিকে রাজধানীর মিডফোর্ড ম্যাক্স এইডে স্ত্রী এবং ডেল্টা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। তারা হলেন, দেলোয়ার হোসেন (২৫) ও তার স্ত্রী রাখিয়া আক্তার (২৪)। তারা ছয় বছর পূর্বে প্রেম করে বিয়ে করেছিলেন। তাদের বাড়ি বাসাইল ইউনিয়নের চরকুন্দলিয়া গ্রামে। স্থানীয় সূত্র জানায়, গত ৪ আগস্ট সন্ধ্যার দিকে পারিবারিক বিরোধের এক পর্যায়ে প্রথমে স্ত্রী রাখি আক্তার বিষপান করেন। পরে একই বোতলের অবশিষ্ট বিষ স্বামী দেলোয়ার হোসেন পান করেন। পরিবারের সদস্যরা বিষয়টি টের পেয়ে দ্রুত তাদের স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। পরে উন্নত চিকিৎসার জন্য নিউ লাইফ, ডেল্টা ও ম্যাক্সএইড হাসপাতালে স্থানান্তর করা হয়। তাদের রাকিব (৫) ও সাকিব (৩) নামে দুই ছেলে সন্তান রয়েছে। দেলোয়ারের বাবা আব্দুল বারেক মিয়া বলেন, সন্ধ্যার দিকে নামাজ শেষে বাড়ি এসে দেখি আমার ছেলের বউ হঠাৎ বমি করছে। তখন আমরা তাকে ধরাধরি করে আব্দুল্লাপুর নিউলাইফ হাসপাতালে নিয়ে যাই। আমার ছেলে খবর পায় তার স্ত্রী বিষ পান করেছে। এরপর সে বাসায় গিয়ে ওই বোতলে থাকা অবশিষ্ট বিষ পান করে। পরে তাকেও হাসপাতালে নিয়ে যাই। কী কারণে তারা এমন করলো, এখনও বলতে পারছি না। তবে মনে হয় স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া বা কোনো বিরোধ ছিল, যার কারণেই তারা এই কাজ করেছে। বাসাইল ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম জানান, আমি যতটুকু জেনেছি অভাবের সংসারে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই ঝগড়াঝাটি হতো। দুজনের মনোমালিন্যের কারণে এই ঘটনা ঘটতে পারে।  সিরাজদিখান থানা পুলিশের অফিসার্স ইনচার্জ (ওসি) মো. আবু বকর বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক মনোমালিন্য বা ঝগড়ার জেরে এ ঘটনা ঘটতে পারে। প্রথমে স্ত্রী বিষপান করেন, পরে স্ত্রীকে হাসপাতালে নেওয়ার পথে কিছুক্ষণ পর স্বামী অবশিষ্ট বোতলের বিষপান করেন। তারা দুজনই চিকিৎসাধীন ছিলেন এবং আজ সকালে তাদের মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

© All rights reserved © 2023 MatrivumiSongbad
Design & Developed BY N Host BD