বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০১:৪১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :

মাদারীপুরে ফাঁস নিয়ে ইউপি সদস্যের ছেলের আত্মহত্যা

মাতৃভূমি সংবাদ 

জেলা প্রতিনিধি

মাদারীপুরের কালকিনিতে গলায় ফাঁস নিয়ে সজিব আকন (২৪) নামে এক যুবক আত্মহত্যা করেছেন। বৃহস্পতিবার (২৬ মার্চ) সন্ধ্যায় কালকিনি উপজেলার কয়ারিয়া ইউনিয়নের পূর্ব চর কয়ারিয়া গ্রামের নিজ ঘর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

সজিব আকন একই গ্রামের ইউপি সদস্য কোহিনুর বেগম ও মৃত জাহাঙ্গীর আকনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে বাড়ির ছাদে বসে ফোনে কথা বলে সজিব। পরে নিজ ঘরে তাকে গলায় ফাঁস দেওয়া অবস্থায় দেখতে পায় স্বজনরা। খবর পেয়ে সন্ধ্যায় পুলিশ ঘটনাস্থলে গিয়ে দরজা ভেঙে তার মরদেহ উদ্ধার করে।

এ বিষয়ে নিহতের মা ইউপি সদস্য কোহিনুর বেগমের সাথে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি। তার ব্যবহৃত নম্বরে অন্য একজন ফোন রিসিভ করলেও এ বিষয়ে কোনো তথ্য দিতে পারেননি।কালকিনি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জহিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহ উদ্ধার করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া ও ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

© All rights reserved © 2023 MatrivumiSongbad
Design & Developed BY N Host BD