বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৩:৪৩ পূর্বাহ্ন
মাতৃভূমি সংবাদ
জেলা প্রতিনিধি
তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে তিস্তা ব্যারেজ এলাকার নদীর তীরে মশাল প্রজ্বলন করেছে তিস্তা নদী রক্ষা আন্দোলন কমিটি। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সন্ধ্যায় নীলফামারী ও লালমনিরহাটের তিস্তা ব্যারেজ এলাকায় মশাল প্রজ্বলন কর্মসূচিতে নেতৃত্ব দেন তিস্তা নদী রক্ষা আন্দোলনের সদস্য ও বিএনপির কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য ব্যারিস্টার হাসান রাজীব প্রধান। এর আগে লালমনিরহাটের কানিনা পয়েন্টে কর্মসূচির উদ্বোধন করেন তিস্তা নদী রক্ষা আন্দোলনের প্রধান সমন্বয়ক, সাবেক উপমন্ত্রী ও বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু। এ সময় চলতি বছরের নভেম্বর মাসে তিস্তা মহাপরিকল্পনার কাজ আনুষ্ঠানিকভাবে শুরু করার দাবি জানানো হয়। তিস্তা ব্যারেজ এলাকায় মিছিল কর্মসূচিতে তিস্তা পাড়ের মানুষ ছাড়াও লালমনিরহাট, নীলফামারী ও কুড়িগ্রামের হাজারো মানুষ অংশগ্রহণ করে। ব্যারিস্টার হাসান রাজীব প্রধান বলেন, আমরা আর কোনো প্রতিশ্রুতি চাই না। এখন তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন দেখতে চাই। এটা নদীপাড়ের কয়েক কোটি মানুষের প্রাণের দাবি। এর আগে ৪৮ ঘণ্টার কর্মসূচি পালন করা হয়েছে। নতুন করে তিনদিনের কর্মসূচি ঘোষণা দেওয়া হয়েছে। অন্তর্বর্তী সরকারের সময়ে এবং নভেম্বরের মধ্যে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন দূশ্যমান না হলে কর্মসূচি অব্যাহত থাকবে। এ সময় নীলফামারী জেলা বিএনপির আহ্বায়ক মীর সেলিম ফারুক, সদস্য সচিব এএইচএম সাইফুল্লাহ রুবেল এবং লালমনিরহাটসহ বিভিন্ন নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
Leave a Reply