বুধবার, ০৩ জুন ২০২৬, ০৭:৩৩ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
মোহাম্মদপুরে চাপাতি ঠেকিয়ে ছিনতাই : দুই আসামি ৩ দিনের রিমান্ডে চট্টগ্রাম শিপইয়ার্ডে ৬০ কোটি টাকার আমদানি করা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা বাংলাদেশের মানুষ কোনোভাবেই পুশ ইন মেনে নেবে না : নাসীরুদ্দীন পাটওয়ারী রাতের মধ্যে ৯ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কতা বিদ্যুতের দাম কত বাড়ছে? জানা যাবে বুধবার একনজরে ফুটবল বিশ্বকাপের ৪৮ দলের চূড়ান্ত স্কোয়াড দাম কমেছে এলপি গ্যাসের জটিল রোগে অনুদান ১ লাখ টাকা করার উদ্যোগ নিয়েছে সরকার : ডা. জাহিদ হোসেন চট্টগ্রামে ইস্টার্ন রিফাইনারির কার্যালয় ঘেরাও করে শ্রমিকদের বিক্ষোভ এইচএসসি : সব কেন্দ্রের সিসি ক্যামেরা ইন্টারনেটে সংযুক্ত থাকতে হবে

ময়মনসিংহে বাস কাউন্টার ভাঙচুর, প্রতিবাদে ৬ জেলায় বাস চলাচল বন্ধ

মাতৃভূমি সংবাদ 

জেলা প্রতিনিধি

ময়মনসিংহে ইউনাইটেড পরিবহনের কাউন্টার ভাঙচুরের ঘটনার জেরে ঢাকা-ময়মনসিংহসহ ময়মনসিংহ অঞ্চলের ৬ জেলার বাস চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৯ আগস্ট) দুপুর ১টার দিকে নগরীর মাসকান্দায় ইউনাইটেড পরিবহনের বাস কাউন্টার ভাঙচুরের ঘটনা ঘটে। এ সময় ল্যাপটপ ও টাকা লুটপাটের ঘটনাও ঘটেছে।

বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহ জেলা মোটর মালিক সমিতির সভাপতি ও ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলমগীর মাহমুদ আলম।

তিনি বলেন, গত বছরের নভেম্বরে মোটর মালিক সমিতির সভাপতি ছিলেন শরাফ উদ্দিন কোহিনূর (মহানগর বিএনপির সিনিয়র সদস্য)। একই কমিটিতে আব্দুর রব আকন্দ রতনকে মহাসচিব পদে নির্বাচিত করে ৭৯ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। পরে আমাকে সভাপতি করে কমিটির দেওয়া হয়। এতেই বাদে বিপত্তি। আমাদের কমিটিকে মেনে না নিয়ে আগের কমিটি আমাদের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করে। মামলা আদালতে চলমান রয়েছে। এখন তারা সমিতিতে গাড়ীর ভর্তি না করে জোরপূর্বক চালাতে চাচ্ছে। তাদের ইশারায়, বাস কাউন্টার ভাঙচুর করেছে লোকজন।

আলমগীর মাহমুদ আলম বলেন, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বাস চলাচল করতে মোটর মালিক সমিতিতে ভর্তি হতে হয়। অথচ তা না মেনে জোর করে গাড়ি চালাতে চেষ্টা চালানো হয়। দুইদিন আগে ভর্তি বিহীন (অবৈধ) বাস এনে কাউন্টারের সামনে রাখা হয়। আজকে দুপুর একটার দিকে একদল লোক এসে কাউন্টারে ভাঙচুর শুরু করে। এ সময় কাউন্টারে থাকা ল্যাপটপ ও টাকা নিয়ে চলে যান তারা। যাওয়ার আগ মুহূর্তে সড়ক-মহাসড়কে বাস চলাচল করলে বাসে আগুন লাগিয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়।

তিনি আরও বলেন, ভাঙচুরের সময় আমি জেলার গফরগাঁওয়ে একটি জানাজায় অংশ নিতে গিয়েছিলাম। কোহিনূরের ভাই জসিমের ইশারায় এই ভাঙচুরের ঘটনা ঘটেছে বলে ধারণা করছি। ভাঙচুরের ঘটনাটি ভাঙচুরের পর পরই বাস মালিকদের মধ্যে জানাজানি হয়েছে। আমরা বাস বন্ধ রাখার ঘোষণা দেইনি। তবে সড়কে বাস চললে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে এমন আশঙ্কায় বাস মালিকরা ময়মনসিংহ অঞ্চলের ৬ জেলার বাস বন্ধ রেখেছে।

মন্তব্য জানতে মোটর মালিক সমিতির সভাপতি ছিলেন শরাফ উদ্দিন কোহিনূরের মোবাইল নম্বরে কল দিয়েও তাকে পাওয়া যায়নি।

ময়মনসিংহ জিলা মোটরযান কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক আইয়ুব আলী বলেন, ভাঙচুরের পর থেকে ময়মনসিংহ, নেত্রকোনা, জামালপুর, শেরপুর, কিশোরগঞ্জ ও টাঙ্গাইলে বাস চলাচল বন্ধ রাখা হয়েছে। বাস চলাচল শুরু হতে কতক্ষণ লাগে, তা নিশ্চিত করে বলা যাচ্ছে না।

গত বছরের ৫ আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর ময়মনসিংহ মোটর মালিকদের সর্বসম্মতিক্রমে মালিক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে মো. আবু মিয়া ও মির্জা হারুনকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়। পরে ১২ নভেম্বর জিলা মোটর মালিক সমিতির ত্রি-বার্ষিক সাধারণ সভা (২০২৫-২৭) অনুষ্ঠিত হয়। এতে তিন বছর মেয়াদে জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক ও মহানগর বিএনপির সিনিয়র সদস্য মো. শরাফ উদ্দিন কোহিনূরকে সভাপতি ও আব্দুর রব আকন্দ রতনকে মহাসচিব পদে নির্বাচিত করে ৭৯ সদস্যবিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। চলতি বছরের মার্চে ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলমগীর মাহমুদ আলমকে সভাপতি করে নতুন কমিটি ঘোষণা করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

© All rights reserved © 2023 MatrivumiSongbad
Design & Developed BY N Host BD