বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৮:৫৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :

ভাইকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল বোনেরও

মাতৃভূমি সংবাদ 

জেলা প্রতিনিধি

পিরোজপুরের নাজিরপুরে পানিতে ডুবে হাফসা খানম (৫) ও আমিনুল ইসলাম (৩) নামের দুই ভাই-বোনের মৃত্যু হয়েছে। সোমবার (৯ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার সদর ইউনিয়নের কলাতলা গ্রামে এ ঘটনা ঘটে।নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মব্যরত চিকিৎসক জিনাত তাসনিম বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত হাফসা খানম ও আমিনুল ইসলাম উপজেলার সদর ইউনিয়নের কলাতলা গ্রামের মোস্তাকিন শেখের সন্তান। পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দুপুরের পরে ওই দুই ভাই-বোন বাড়ির পেছনের পুকুরে গোসল করতে যায়। এ সময় প্রথমে ছোট ভাই পুকুরের মাঝে চলে যায়। এ সময় বড় বোন তাকে আনতে যায়। ঘটনাস্থলের কিছু দূরেই নিহতদের বাবা ও বড় ভাই গাছ কাটার কাজ করছিলেন। এ সময় তারা ওই দৃশ্য দেখে এগিয়ে এসে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত বলে ঘোষণা করেন। নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মব্যরত চিকিৎসক জিনাত তাসনিম বলেন, দুই শিশুকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। পানিতে ডুবে যাওয়ার কারণে তাদের মৃত্যু হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

© All rights reserved © 2023 MatrivumiSongbad
Design & Developed BY N Host BD