মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৭:৪৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :

ভাংতি টাকা নিয়ে তর্কের জেরে ব্রাহ্মণবাড়িয়ায় দুই গ্রুপের সংঘর্ষ, নিহত ১

মাতৃভূমি সংবাদ 

জেলা প্রতিনিধী

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার সলিমগঞ্জ ইউনিয়নের বাড্ডা ও বাড়াইল গ্রামে দুই গ্রুপের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে একজন নিহত ও অন্তত ৩০ জন আহতের খবর পাওয়া গেছে।মঙ্গলবার (২৯ এপ্রিল) বিকেলে এ ঘটনা ঘটে। সংঘর্ষ চলাকালে ককটেল বিস্ফোরণ এবং কয়েকটি বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। আহতদের মধ্যে গুরুতর দুইজনকে ঢাকায় পাঠানো হয়েছে এবং বাকিদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। বর্তমানে এলাকায় সেনাবাহিনী ও পুলিশ মোতায়েন রয়েছে।

নিহত ব্যক্তির নাম আজিজ মিয়া (৫২)। তিনি বাড্ডা গ্রামের মৃত শরীফ উদ্দিনের ছেলে। সংঘর্ষ চলাকালে প্রতিপক্ষের লোকজন  তাকে কুপিয়ে হত্যা করেছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে,গত ৩ এপ্রিল সলিমগঞ্জ বাজারে বাড্ডা গ্রামের যুবক ইসাক মিয়া ও এক দোকানদারের মধ্যে টাকা ভাংতি নিয়ে তর্ক হয়। এরপর সন্ধ্যায় বাড্ডা গ্রামের লোকজন বাড়াইল গ্রামের ছোট্ট মিয়ার বাড়িতে হামলা চালিয়ে আগুন ধরিয়ে দেয়। এতে উভয় পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে অন্তত ১০ জন আহত হন।

এই ঘটনার জেরে মঙ্গলবার বিকেলে ফের সংঘর্ষ শুরু হয়। এসময় আজিজ মিয়াকে কুপিয়ে হত্যা করা হয়। ঘটনাস্থলে একাধিক ককটেল বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে।

নবীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রাজ্জাক বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আমরা যৌথ বাহিনী নিয়ে ঘটনাস্থলে রয়েছি। নিহতের মরদেহ থানায় পাঠানো হয়েছে এবং তদন্ত চলছে। এ ঘটনায় পুরো এলাকায় উত্তেজনা বিরাজ করছে। সংঘর্ষ ঠেকাতে প্রশাসনের পক্ষ থেকে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

© All rights reserved © 2023 MatrivumiSongbad
Design & Developed BY N Host BD