বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৩:৫৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
বিচার না হলে এ সরকারের পরিণতি হাসিনার চেয়েও ভয়াবহ হবে: মুহাম্মদ শাহজাহান ইয়েমেনে পেট্রোল পাম্পে সৌদির বিমান হামলায় ১২ জন নিহত ভোটার স্থানান্তরের আবেদনের সময় বাড়ল ১ নভেম্বর পর্যন্ত নারী ও শিশুর সুরক্ষায় ইউনিসেফের সঙ্গে সহযোগিতা বাড়াতে চায় সরকার প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের অর্থনীতি, বাণিজ্য ও শিল্পমন্ত্রীর সাক্ষাৎ দুই দিন বৃষ্টি হতে পারে ৮ বিভাগে, কমবে দিনের তাপমাত্রা এলপিজির দাম ও চার্জ না বাড়িয়ে নির্ধারিত মূল্যে বিক্রির দাবি ক্যাবের দুই শয়তানের যে কম শয়তান তাকে ইসরায়েলের প্রধানমন্ত্রী হিসেবে চান গাজাবাসী কাবা শরীফে পৃথক জামাতের প্রচলন বন্ধ করে এক ইমামের পেছনে নামাজের ১০০ বছর হঠাৎ হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা

বোনকে বিয়ে দিতে রাজি না হওয়ায় ভাইকে হত্যা, ২৩ বছর পর দুজনের মৃত্যুদণ্ড

মাতৃভূমি সংবাদ 

নিজেস্ব প্রতিবেদক

চট্টগ্রামে বোনকে বিয়ে দিতে রাজি না হওয়ায় ইছু মিয়া নামের এক যুবককে হত্যার দীর্ঘ ২৩ বছর পর মামলার রায় দিয়েছেন আদালত। আলোচিত এই হত্যাকাণ্ডের ঘটনায় দুই আসামিকে মৃত্যুদণ্ড এবং তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৪ মে) চট্টগ্রামের ষষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ মুহাম্মদ আলী আককাস এই রায় ঘোষণা করেন। আদালতের অফিস সহকারী মারুফ হোসেন রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

আদালত সূত্রে জানা গেছে, মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামি হলেন জামাল উদ্দিন ও মোহাম্মদ এরশাদ। এছাড়া যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্তরা হলেন মো. মনির, আলমগীর ও রাশেদ। তাদের প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানা এবং অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

মামলার নথি অনুযায়ী, নিহত ইছু মিয়া নগরের বহদ্দারহাট এলাকার একটি মাছের আড়তে কাজ করতেন। আসামি জামাল উদ্দিন ইছু মিয়ার বোনকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন। তবে সেই প্রস্তাবে ইছু মিয়া রাজি না হওয়ায় তাকে বিভিন্ন সময়ে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছিল।পরবর্তীতে ২০০৩ সালের ৮ জানুয়ারি ডবলমুরিং থানার আগ্রাবাদ শেখ মুজিব সড়কের বিসিক ভবনের পাশের একটি কবরস্থানের ঝোপ থেকে ইছু মিয়ার মরদেহ উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় নিহতের ভাই কামাল উদ্দিন বাদী হয়ে ডবলমুরিং থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

Categories

© All rights reserved © 2023 MatrivumiSongbad
Design & Developed BY N Host BD