শনিবার, ১৩ জুন ২০২৬, ০৩:১৮ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
হাছন রাজাকে উৎসর্গ করে অনুষ্ঠিত হলো ‘সংস অব বেঙ্গল’ ইরান ও যুক্তরাষ্ট্রের চুক্তি নিয়ে বড় বার্তা পাকিস্তানের প্রধানমন্ত্রীর পটুয়াখালীতে বড় পর্দায় বিশ্বকাপ খেলা দেখা বন্ধ চার দিনের ব্যবধানে ফের ভূমিকম্পে কাঁপল সিলেট প্রসঙ্গ ব্রাজিল-আর্জেন্টিনা: তানজিকার সঙ্গে স্বামীর ‘শান্তি চুক্তি’! অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ে টাইগারদের প্রধানমন্ত্রীর অভিনন্দন পদ্মা নদীতে স্পিডবোট আটকে ডাকাতি জর্ডানের ঘাঁটিতে সরাসরি মিসাইল আঘাত হানার দাবি ইরানের নারী ফুটবলার ঋতুপর্ণাকে বাড়ি তৈরিতে আর্থিক অনুদান দিলেন প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রে বিএসইসির নতুন চেয়ারম্যান, ভারপ্রাপ্ত দায়িত্বে তানভীর হাবিব

প্রবাল এক্সপ্রেসের যাত্রীর কাঁধে ঝোলানো ব্যাগে মিললো ২০ হাজার পিস ইয়াবা

মাতৃভূমি সংবাদ 

নিজেস্ব প্রতিবেদক

কক্সবাজার থেকে চট্টগ্রামগামী প্রবাল এক্সপ্রেস ট্রেনে অভিযান চালিয়ে ১৯ হাজার নয়শ ২৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক ব্যক্তিকে আটক করেছে চট্টগ্রাম রেলওয়ে থানা পুলিশ। উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৫৯ লাখ ৭৭ হাজার পাঁচশ টাকা।

রোববার (৭ জুন) বিকেল ৩টার দিকে প্রবাল এক্সপ্রেস ট্রেনের ‘গ’ বগির টয়লেটের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

আটক ব্যক্তি হলেন মো. ইসমাইল হোসেন (৪০)। তিনি দিনাজপুর জেলার বিরামপুর থানার মনিরামপুর এলাকার বাসিন্দা।

চট্টগ্রাম রেলওয়ে পুলিশের তথ্য অনুযায়ী, গোপন সংবাদের ভিত্তিতে এসআই বিশ্বজিৎ পালের নেতৃত্বে পুলিশের একটি দল ট্রেনে মাদকবিরোধী অভিযান চালায়। অভিযানের সময় সন্দেহভাজন হিসেবে ইসমাইল হোসেনকে আটক করা হয়। পরে তার কাঁধে ঝোলানো ব্যাগ তল্লাশি করে কালো পলিব্যাগে স্কচটেপে মোড়ানো ১৯ হাজার নয়শ ২৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে সাক্ষীদের উপস্থিতিতে জব্দ তালিকা প্রস্তুত করে ইয়াবাগুলো জব্দ করা হয়।

এ বিষয়ে চট্টগ্রাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, চট্টগ্রাম রেলওয়ে স্টেশনের ইতিহাসে এটি রেকর্ড সংখ্যক ইয়াবার চালান জব্দের ঘটনা। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

Categories

© All rights reserved © 2023 MatrivumiSongbad
Design & Developed BY N Host BD