মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০১:৩১ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :

বরিশাল বিভাগ প্রতিষ্ঠা করেছিলেন খালেদা জিয়া

মাতৃভূমি সংবাদ 

জেলা প্রতিনিধি

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ইন্তেকালে বরিশালে সর্বস্তরের মানুষের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে। তিনবারের সাবেক এই প্রধানমন্ত্রীর মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে বরিশাল মহানগর ও জেলার বিভিন্ন স্থানে শোকাবহ পরিবেশ সৃষ্টি হয়।একই সময়ে বরিশাল বিমানবন্দরের নির্মাণকাজ শুরু হয় এবং পরবর্তীতে তিনি নিজেই এর উদ্বোধন করেন। তার শাসনামলে দেশের পঞ্চম সিটি কর্পোরেশন হিসেবে বরিশাল সিটি কর্পোরেশন গঠিত হয়। এছাড়াও তিনি বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।প্রধানমন্ত্রী থাকাকালে বেগম খালেদা জিয়া বরিশাল বিভাগীয় গণগ্রন্থাগার, বরিশাল সার্কিট হাউজ, বরিশাল জেলা জজ আদালত ভবন উদ্বোধন করেন। তার উদ্যোগে বরিশাল শিক্ষা বোর্ড, বিকেএসপি, বরিশাল ইঞ্জিনিয়ারিং কলেজসহ একাধিক সরকারি প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হয়।বরিশাল জেলা বিএনপির দক্ষিণের সদস্য সচিব অ্যাডভোকেট আবুল কালাম শাহিন বলেন, নদীবেষ্টিত বরিশালে বেগম খালেদা জিয়া বারবার সফর করেছেন। তিনি লঞ্চে করে মুলাদী, হিজলা, বাকেরগঞ্জসহ প্রত্যন্ত এলাকায় গিয়ে সাধারণ মানুষ ও তৃণমূল নেতাকর্মীদের খোঁজখবর নিতেন।বিএনপির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট বিলকিস আক্তার শিরিন বলেন, বরিশাল বিভাগের ইতিহাসের সঙ্গে বেগম খালেদা জিয়ার নাম চিরকাল স্বর্ণাক্ষরে লেখা থাকবে। বরিশাল বিভাগ তারই ঘোষণা এবং তার সময়েই বাস্তবায়ন হয়েছে। বিভাগের বহু শিক্ষাপ্রতিষ্ঠান ও সরকারি স্থাপনায় রয়েছে তার অবদান।সাধারণ মানুষরাও বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করে বলেন, তার শাসনামলে দেশ ও বরিশালে ব্যাপক উন্নয়ন হয়েছে, যা মানুষ আজও শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

© All rights reserved © 2023 MatrivumiSongbad
Design & Developed BY N Host BD