মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০১:৩৩ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :

বরিশালে দুই সাংবাদিকের ওপর ছাত্রদলের হামলা

মাতৃভূমি সংবাদ 

জেলা প্রতিনিধি

পার্কে প্রবেশ নিয়ে তর্কে তিন দফায় দুই সাংবাদিককে মারধর করেছেন ছাত্রদল নেতারা। এতে একজন রক্তাক্ত জখম হয়েছেন। ঘটনাটি ঘটেছে শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে নগরীর বেলস পার্ক গ্রীনসিটি পার্কের প্রবেশ পথে।

আহত হয়েছেন সময় টিভির ক্যামেরাম্যান সুমন হাসান ও চ্যানেল ২৪-এর ক্যামেরাম্যান শাকিল হাওলাদার পাপ্পু। এর মধ্যে পাপ্পুর মাথা ফেটে যাওয়ায় তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত সাংবাদিক সুমন হাসান জানান, বেলস পার্ক এলাকার মহিলা ক্লাব মিলনায়তনে সহকর্মীর সুন্নতে খতনার অনুষ্ঠানে অংশ নিতে পরিবার নিয়ে যান। তখন তার মেয়ে ক্লাব-সংলগ্ন গ্রীন সিটি পার্কে যাওয়ার বায়না ধরে। মেয়েকে নিয়ে পার্কে প্রবেশের সময় বাঁধা দেন নগরীর ১০ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সভাপতি বেল্লাল গাজী। পার্কের মধ্যে বেল্লাল গাজীর সন্তানরা খেলাধুলা করছে। তাই সেখানে আর কাউকে সে প্রবেশ করতে দেবেন না। এক পর্যায়ে ছাত্রদল নেতার সহযোগিরা এসে মব সৃষ্টি করে তাকে ঘিরে ফেলে। তখন তার মেয়ে চিৎকার করলে চ্যানেল ২৪-এর ক্যামেরাম্যান পাপ্পু ছুটে আসেন। তিনি পরিচয় দিলে ছাত্রদল নেতাসহ সহযোগিরা ক্ষিপ্ত হয়ে ওঠেন। তারা দুইজনকে মারধর শুরু করেন। তাদের মারধরে পাপ্পু পড়ে গিয়ে মাথা ফেটে রক্তাক্ত জখম হয়। নিজেদের রক্ষায় ক্লাবে গিয়ে অন্য সহকর্মীদের ডেকে আনেন। তখন তৃতীয় দফায় ছাত্রদলের মহানগরের সহসভাপতি সোহেল, সাকিব, রাহাতসহ বেশ কয়েকজন এসে হামলা করেন। বিষয়টি পুলিশকে জানানো হয়। পুলিশ আসার পূর্বে ছাত্রদল নেতারা পালিয়ে যান। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, এখন পর্যন্ত কোনো অভিযোগ পায়নি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

অভিযোগের বিষয়ে নগরীর ১০ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সভাপতি বেল্লাল গাজী বলেন, আমি নিরাপত্তা প্রহরীকে কথা দিয়েছিলাম আর কেউ পার্কে প্রবেশ করতে পারবে না। তাই বাঁধা দিয়েছি। এ নিয়ে তর্ক ও হাতাহাতি হয়। এ সময় পড়ে গিয়ে একজনের মাথা ফেটে গিয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

© All rights reserved © 2023 MatrivumiSongbad
Design & Developed BY N Host BD