বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৩:১৪ পূর্বাহ্ন
মাতৃভূমি সংবাদ
জেলা প্রতিনিধী
ট্রলারের ইঞ্জিন বিকল হয়ে পাঁচদিন ধরে গভীর সমুদ্রে ভাসতে থাকা হাতিয়ার ১৪ জেলেকে উদ্ধার করা হয়েছে। বঙ্গোপসাগরে ইলিশ ধরতে গিয়ে নিখোঁজ হন জেলেরা। খবর পেয়ে তাদের উদ্ধারে অভিযানে নামে কোস্টগার্ড।
সবশেষ শুক্রবার (২৫ জুলাই) ভোরে নিরাপদে হাতিয়া উপজেলার সূর্যমুখী মাছ ঘাটে পৌঁছে দিয়েছেন কোস্টগার্ডের সদস্যরা।
বিষয়টি নিশ্চিত করেছেন কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক।
কোস্টগার্ড জানায়, গত বৃহস্পতিবার ‘এফবি জামিলা’ নামে একটি ফিশিং ট্রলার ইলিশ মাছ ধরার জন্য চট্টগ্রামের ফিশারিজ ঘাট থেকে ১৪ জন জেলেসহ সমুদ্রে গেলে একদিন পর যান্ত্রিক ত্রুটির কারণে ইঞ্জিন বিকেল হয়ে পড়ে। এতে করে পাঁচদিন ধরে ওই ট্রলারের জেলেরা গভীর সমুদ্রে ভাসতে থাকে। এ সময় ভাসমান ট্রলারটি মোবাইল নেটওয়ার্কের বাইরে থাকায় জেলেরা কোথাও যোগাযোগ করতে পারেনি। পরবর্তীতে নেটওয়ার্কের আওতায় আসলেই বৃহস্পতিবার মধ্যরাতে ট্রলারের জেলেরা জরুরি সেবা নম্বর ৯৯৯ এ কল করে সহায়তা চাইলে কোস্ট গার্ড অবগত হয়। খবর পেয়েই তাদের উদ্ধারে নামে কোস্টগার্ড।
সবশেষ নোয়াখালীর হাতিয়া উপজেলার গাঙ্গুরীয়া নামক সমুদ্র এলাকা হতে ১৪ জন জেলেসহ মাছ ধরার ট্রলারটি উদ্ধার করা হয়।
লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বলেন, উদ্ধারের পর ১৪ জেলেসহ মাছের ট্রলারটি হাতিয়ার বুড়ির চর ইউনিয়নের সূর্যমূখী মাছ ঘাটে পৌঁছে দেওয়া হয়েছে। একজন সমুদ্রে ভাসতে ভাসতে একজন জেলে অসুস্থ হয়ে পড়েছেন। তাকে প্রাথমিক চিকিৎসার পর স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। উপকূলীয় এবং নদী তীরবর্তী অঞ্চলের মানুষের নিরাপত্তা নিশ্চিতে কোস্টগার্ডের তৎপরতা অব্যাহত থাকবে।
Leave a Reply