শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১০:৪৯ অপরাহ্ন
মাতৃভূমি সংবাদ
জেলা প্রতিনিধি
ফেনীতে কৃষি জমি থেকে অবৈধভাবে মাটি কাটা ও লাইসেন্সবিহীন ব্যবসা পরিচালনার অপরাধে দুই ইটভাটা মালিককে সাড়ে ৮ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে ফেনী সদর উপজেলার ফাজিলপুর এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সজীব তালুকদার।ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, ইটভাটাগুলো দীর্ঘদিন ধরে ফসলি জমির মাটি কেটে ব্যবহার করছে। সোমবার খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ইটভাটা প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ অনুযায়ী তাদের জরিমানা করা হয়েছে। তারমধ্যে সদর উপজেলার ফাজিলপুর এলাকার আমিন ব্রিকসের চলতি বছরের লাইসেন্স হালনাগাদ না থাকায় ও ফসলি জমির মাটি কাটায় ৭ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। একইসঙ্গে লাইসেন্স হালনাগাদ না করা পর্যন্ত কার্যক্রম পরিচালনা করবে না বলে মুচলেকা নেওয়া হয়। অভিযানে পশ্চিম ফাজিলপুর এলাকার খাইয়ারা ব্রিকস-১ নামের একটি ইটভাটা দীর্ঘদিন ধরে লাইসেন্সবিহীন ব্যবসা পরিচালনা করায় ও ফসলি জমির মাটি কাটার অপরাধে গুঁড়িয়ে দেওয়া হয়। এ ছাড়াও প্রতিষ্ঠানটিকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।এ ব্যাপারে সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সজীব তালুকদার বলেন, অবৈধভাবে ফসলি জমির মাটি কাটা বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। অভিযানে ফসলি জমি থেকে মাটি না কাটার জন্য ইটভাটা মালিকদের সতর্ক করা হয়েছে।এ সময় পরিবেশ অধিদপ্তর, সেনাবাহিনী, জেলা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা উপস্থিত ছিলেন।
Leave a Reply