বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৮ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :

প্রান্তিক নারীদের আর্থসামাজিক উন্নয়নে কুড়িগ্রামে এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের

মাতৃভূমি সংবাদ

রিপোর্টারঃ আমির হোসেন

মতবিনিময় সভা অনুষ্ঠিত এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশন এর উদ্যোগে কুড়িগ্রামের প্রান্তিক জনগোষ্ঠীর আর্থসামাজিক উন্নয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ২৮ সেপ্টেম্বর রোজ বৃহস্পতিবার বিকাল- ৪ টায় কুড়িগ্রাম জেলা পরিষদ হলে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। কুড়িগ্রাম জেলা পরিষদের ভাইস – চেয়ারম্যান আফরোজা বেগম আলপনার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুড়িগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ জাফর আলী, প্রধান আলোচক ছিলেন, এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও মহাসচিব শিশুবন্ধু মুহাম্মদ আলী। প্রধান আলোচক এর বক্তব্যে মুহাম্মদ আলী বলেন, এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশন সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর আর্থসামাজিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় কুড়িগ্রামের প্রান্তিক নারীদের আর্থসামাজিক উন্নয়ন করার লক্ষ্যে বেকারত্ব দূর করে স্বাবলম্বী করে গড়ে তোলার লক্ষ্যে কাজ করে যাবে। এই সময় কুড়িগ্রামের সকল বিত্তশালীদের কেও এই কাজের সাথে একাত্বতা প্রকাশ করে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে উদাত্ত্ব আহবান জানান তিনি। এই সময় উপস্থিত ছিলেন, রাজার হাট উপজেলা শাখা কমিটির আহবায়ক মোঃ শফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ আবু হানিফ,মোঃ বিপ্লব,মোঃ বাবুল সোনার, হামিদুল ইসলাম, সুকমল চন্দ্র রায়, মোঃ রেজাউল ইসলাম সহ অনেকেই।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

© All rights reserved © 2023 MatrivumiSongbad
Design & Developed BY N Host BD